সামঞ্জস্যপূর্ণ সুলতানকে একজন মহান রাজনৈতিক অর্থনীতিবিদ বলার যৌক্তিকতা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের সাথে সামঞ্জস্যপূর্ণ শাসক হলেন সুলতার আলাউদ্দিন খলজি, যাকে রাজনৈতিক অর্থনীতিবিদও বলা হতো। আলাউদ্দিন খলজি ছিলেন একজন মহান রাজনীতিবিদ ও অর্থনীতিবিদ। কারণ রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য অর্থনৈতিক সংস্কারের ওপর গুরুত্ব দিয়েছিলেন। তার প্রবর্তিত অর্থনৈতিক সংস্কারের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য পদক্ষেপ ছিল মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা। আর মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা ছিল সুলতানের শাসন ব্যবস্থার দক্ষতার প্রতীক। একজন দূরদৃষ্টিসম্পন্ন শাসক হিসেবে সুলতান আলাউদ্দিন খলজি সাম্রাজ্যের সম্প্রসারণ, নিরাপত্তা ও সংহতি বিধানের লক্ষ্যে অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করা প্রয়োজন বলে মনে করেছিলেন। কাজেই সাম্রাজ্যের আর্থিক অবস্থার উন্নয়ন ও প্রজাসাধারণের জীবনমান উন্নয়নের উদ্দেশ্যে তিনি সংস্কারধর্মী কর্মসূচি গ্রহণ করেন। এ লক্ষ্যে তিনি মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করেন। এর মাধ্যমে সুলতান তার বিশাল সেনাবাহিনী পোষণ এবং প্রজাসাধারণের কল্যাণের ব্যবস্থা করেন। আলাউদ্দিন খলজি কঠোর নজরদারি, কর্মচারীদের কর্তব্যপরায়ণতা এবং জনগণের সহযোগিতায় তার মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা সফল করার মাধ্যমে মুদ্রাস্ফীতি রোধ করেন। রাজ্যের খাদ্য সমস্যার সমাধান এবং জনগণের জীবনমানের উন্নতি বিধান করেন। সর্বোপরি সুলতানের পক্ষে অল্প বেতনে এক বিশাল বাহিনী প্রতিপালন করতে সক্ষম হন, যা রাষ্ট্রের সংহতি বিধানে কার্যকর ভূমিকা পালন করে। উপরের আলোচনা থেকে বলা যায়, সুলতান আলাউদ্দিন খলজিকে রাজনৈতিক অর্থনীতিবিদ বলা সম্পূর্ণ যৌক্তিক।
HSC Islamic History 2nd paper অধ্যায় ২: দিল্লি সালতানাত যুগ (১২০৬-১৫২৬ খ্রি.) (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · অধ্যায় ২: দিল্লি সালতানাত যুগ (১২০৬-১৫২৬ খ্রি.) (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
সামঞ্জস্যপূর্ণ সুলতানকে একজন মহান রাজনৈতিক অর্থনীতিবিদ বলার যৌক্তিক…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর