সুলতান রাজিয়ার পরিচয় দাও।
উত্তর: সুলতান রাজিয়া ছিলেন সুলতান ইলতুৎমিশের কন্যা। সুলতান ইলতুৎমিশের পুত্রদের কেউই সুলতান পদের যোগ্য ছিলেন না। এজন্য সুলতান তার কন্যা রাজিয়াকে উত্তরাধিকারী মনোনীত করেছিলেন। কিন্তু তুর্কি আমিরদের এটা পছন্দ ছিল না। তাই তারা ইলতুৎমিশের পুত্র ফিরোজকে সিংহাসনে বসায়। কিন্তু দিল্লির অধিবাসীদের সমর্থনে রাজিয়া ১২৩৬ খ্রিষ্টাব্দে সিংহাসন দখল করে ১২৪০ খ্রিষ্টাব্দ পর্যন্ত শাসনকার্য পরিচালনা করেন। তিনি বাহরামের সৈন্যবাহিনীর কাছে পরাজিত হয়ে পালিয়ে যাওয়ার সময় জনৈক হিন্দু আততায়ীর হাতে ১২৪০ খ্রিষ্টাব্দে নিহত হন।
HSC Islamic History 2nd paper অধ্যায় ২: দিল্লি সালতানাত যুগ (১২০৬-১৫২৬ খ্রি.) (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · অধ্যায় ২: দিল্লি সালতানাত যুগ (১২০৬-১৫২৬ খ্রি.) (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
সুলতান রাজিয়ার পরিচয় দাও।
উত্তর