উদ্দীপকে উল্লিখিত ঘটনার সাথে তোমার পঠিত সুলতানের রাজধানী স্থানান্তর পরিকল্পনার সাদৃশ্য ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত ঘটনার সাথে আমার পঠিত সুলতান মুহাম্মদ বিন তুঘলকের রাজধানী স্থানান্তর পরিকল্পনার সাদৃশ্য রয়েছে। সুলতান মুহাম্মদ বিন তুঘলক ছিলেন অত্যন্ত উচ্চাভিলাষী সুলতান। তিনি সাম্রাজ্যে অধিষ্ঠিত হওয়ার (১৩২৫ খ্রি.) প্রথম ভাগে পাঁচটি উচ্চাকাঙ্ক্ষামূলক পরিকল্পনা গ্রহণ করেন। তার এ উচ্চাভিলাষী পরিকল্পনার অন্যতম শাসনতান্ত্রিক পদক্ষেপ ছিল দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তর। উদ্দীপকেও এ বিষয়টির প্রতিফলন লক্ষ করা যায়। উদ্দীপকে বলা হয়েছে, পাকিস্তান রাষ্ট্রের জন্মের পর পাকিস্তানের রাজধানী স্থাপন করা হয় করাচিতে। তবে রাষ্ট্রের বিভিন্ন সুবিধার কথা চিন্তা করে রাজধানী করাচি থেকে ইসলামাবাদে স্থানান্তরিত করা হয়। অনুরূপভাবে সুলতান মুহাম্মদ বিন তুঘলকও কতগুলো যৌক্তিক উদ্দেশ্যকে সামনে রেখে ১৩২৬ খ্রিষ্টাব্দে দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেন। দেবগিরিতে রাজধানী স্থানান্তরের অন্যতম কারণ ছিল এর ভৌগোলিক অবস্থান ও গুরুত্ব। দেবগিরি বিশাল দিল্লি সালতানাতের কেন্দ্রভূমিতে অবস্থিত হওয়ায় কৌশলগত ও প্রশাসনিক সুবিধার জন্য কেন্দ্রভূমিতে রাজধানী স্থাপন অধিক যৌক্তিক বলে সুলতান মনে করেছিলেন। তাছাড়া মোঙ্গল আক্রমণের পটভূমিতে দিল্লি অপেক্ষা দেবগিরি ছিল অনেক বেশি নিরাপদ। অন্যদিকে দাক্ষিণাত্যের ওপর নজরদারি ও এর ধনৈশ্বর্য নিয়ন্ত্রণ ও সদ্ব্যবহারের উদ্দেশ্যে দেবগিরিতে রাজধানী স্থাপন অধিক সমীচীন ছিল। এসব কারণেই মুহাম্মদ বিন তুঘলকের সাম্রাজ্যের রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে স্থানান্তর করা হয়, যা উদ্দীপকের রাজধানী স্থানান্তরের সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC Islamic History 2nd paper অধ্যায় ২: দিল্লি সালতানাত যুগ (১২০৬-১৫২৬ খ্রি.) (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · অধ্যায় ২: দিল্লি সালতানাত যুগ (১২০৬-১৫২৬ খ্রি.) (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ঘটনার সাথে তোমার পঠিত সুলতানের রাজধানী স্থানান্তর…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর