"আরোহমূলক লম্ফ আরোহের প্রাণ"-বুঝিয়ে লেখ।
উত্তর: আরোহ অনুমানে বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। অর্থাৎ, এখানে জ্ঞাত থেকে অজ্ঞাতে বা কিছু থেকে সমগ্রে গমন করা হয়। যে বৈশিষ্ট্য বা যার ওপর ভিত্তি করে আরোহ অনুমানে জ্ঞাত থেকে অজ্ঞাতে বা কিছু থেকে সমগ্রে গমন করা হয় সেটি হলো আরোহাত্মক উল্লম্ফন। যেহেতু আরোহাত্মক উল্লম্ফন ছাড়া আরোহ অনুমানে জ্ঞাত থেকে অজ্ঞাতে গমন করা যায় না, তাই আরোহাত্মক উল্লম্ফনকে আরোহ অনুমানের প্রাণ বলা হয়।
HSC Logic 2nd Paper Chapter 3 : আরোহের প্রকারভেদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 3 : আরোহের প্রকারভেদ · সৃজনশীল
"আরোহমূলক লম্ফ আরোহের প্রাণ"-বুঝিয়ে লেখ।
উত্তর
