প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি এক নয় বহু— ব্যাখ্যা করো।
উত্তর: প্রকৃতিতে নিয়মের রাজত্ব চলছে একথা যেমন সত্য, তেমনি প্রকৃতির মাঝে বৈচিত্র্য বিদ্যমান একথাও সত্য। এ কারণে যুক্তিবিদ বেইন বলেন, প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি একটি নয়, এই নিয়ম বহু। প্রকৃতির দিকে তাকালেই দেখা যায়, সীমাহীন বৈচিত্র্যে ভরপুর এই পৃথিবী এবং প্রতিটি ঘটনাই এক একটি ভিন্ন ভিন্ন কারণের সাথে যুক্ত। এ বছর যেমন চমৎকার আবহাওয়া ও বৃষ্টিপাত হয়েছে পরবর্তী বছরেও ঠিক তেমনি হবে— একথা ঠিক নয়। আবার, কেউই প্রতিরাতে একই স্বপ্ন দেখার প্রত্যাশা করে না। বস্তুত প্রকৃতির ঘটনাপ্রবাহ শুধু একানুবর্তীই নয় বরং সীমাহীন বৈচিত্র্য পরিপূর্ণ।
HSC Logic 1st Paper Chapter 6 : অবরোহ অনুমান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 6 : অবরোহ অনুমান · সৃজনশীল
প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি এক নয় বহু— ব্যাখ্যা করো।
উত্তর

