ইমরান এবং রীমা ও ইকবালের মধ্যে তুলনাযোগ্য আন্তঃসম্পর্ক সহানুমানের আলোকে মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকে ইমরান, রীমা ও ইকবাল পদ তিনটি যথাক্রমে সহানুমানের প্রধান পদ, অপ্রধান পদ ও মধ্যপদকে নির্দেশ করে। এই তিনটি পদের মধ্যে আন্ত:সম্পর্ক বিদ্যমান। যেকোনো সহানুমানে তিনটি যুক্তিবাক্য থাকে। এদের মধ্যে দুটি আশ্রয়বাক্য এবং তৃতীয়টি হলো সিদ্ধান্ত। যা আশ্রয়বাক্য দুটি থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়। সহানুমানের সিদ্ধান্তের বিধেয় পদকে প্রধান পদ বলে। এই পদটি প্রধান আশ্রয়বাক্যের মধ্যপদের সাথে সংযুক্ত। মধ্যপদের মধ্যস্থতায় এই পদটি শেষ পর্যন্ত সিদ্ধান্তে এসে অপ্রধান পদের সাথে সম্পর্ক তৈরি করে। আবার সহানুমানের সিদ্ধান্তের উদ্দেশ্যকে বলা হয় অপ্রধান পদ। এই পদটি অপ্রধান আশ্রয়বাক্যে ব্যবহৃত হয় এবং অপ্রধান আশ্রয়বাক্যের মধ্যপদের সাথে যুক্ত হয়। মধ্যপদের মধ্যস্থতায় এই পদটি সিদ্ধান্তে এসে প্রধান পদের সাথে সম্পর্ক তৈরি করে। সহানুমানে মধ্যপদ বা হেতুপদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মধ্যপদ সহানুমানের উভয় আশ্রয়বাক্যের পাশাপাশি 'প্রধান পদ' ও 'অপ্রধান পদের' মধ্যে একটি সম্পর্ক তৈরি করে। উদ্দীপকে ইমরানকে প্রধান পদ রীমাকে অপ্রধান পদ এবং ইকবালকে মধ্যপদ বলা যায় কারণ ইকবালের মধ্যস্থতায় অর্থাৎ মধ্যপদের ভূমিকায় ইমরান ও রীমা বা প্রধান পদ ও অপ্রধান পদের মধ্যে সম্পর্ক, স্থাপিত হয়েছে। পরিশেষে বলা যায়, প্রধান পদ, অপ্রধান পদ ও মধ্যপদের মধ্যে সম্পর্ক বিদ্যমান।
HSC Logic 1st Paper Chapter 6 : অবরোহ অনুমান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 6 : অবরোহ অনুমান · সৃজনশীল
ইমরান এবং রীমা ও ইকবালের মধ্যে তুলনাযোগ্য আন্তঃসম্পর্ক সহানুমানের আ…
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

