যুক্তি-২ এর বৈধতা বিশ্লেষণ করো।
উত্তর: যুক্তি-২ এ সহানুমানের ছয় নম্বর নিয়ম ভঙ্গ করায় তা অবৈধ। সহানুমানের ষষ্ঠ নিয়মানুসারে, সহানুমানের একটি আশ্রয়বাক্য নঞর্থক হলে সিদ্ধান্ত নঞর্থক হবে। এই নিয়ম লঙ্ঘন করলে যে অনুপপত্তি ঘটে তাকে নঞর্থক আশ্রয়বাক্য থেকে সদর্থক আশ্রয়বাক্য অনুমান সংক্রান্ত অনুপপত্তি বলে। যেমন- কোনো কবি নন যুক্তিবিদ কিছু দার্শনিক হন কবি অতএব কিছু দার্শনিক হন যুক্তিবিদ এই যুক্তিটিতে প্রধান আশ্রয়বাক্য নঞর্থক যুক্তিবাক্য। তারপরেও সদর্থক বাক্যে সিদ্ধান্ত অনুমান করা হয়েছে। সুতরাং এখানে নঞর্থক আশ্রয়বাক্য থেকে সদর্থক আশ্রয়বাক্য অনুমান সংক্রান্ত অনুপপত্তি ঘটেছে। উদ্দীপকে যুক্তি-২ এ দেখা যায় কোনো মাছ নয় ঝিনুক সকল ঝিনুক হয় জলজ প্রাণী অতএব কিছু জলজ প্রাণী হয় মাছ এখানে প্রধান আশ্রয়বাক্য নঞর্থক হওয়া সত্ত্বেও সিদ্ধান্তটি সদর্থক হয়েছে। যা সহানুমানের নিয়ম পরিপন্থী। সুতরাং যুক্তি ২ অবৈধ যুক্তি। সহানুমানের কোনো একটি যুক্তিকে সঠিক হতে হলে বিধিসঙ্গতভাবে সহানুমানের সকল নিয়ম পালন করা অত্যাবশ্যক। এ কারণে যুক্তি-২ এর সহানুমানটি অবৈধ বা ভ্রান্ত যুক্তি।
HSC Logic 1st Paper Chapter 6 : অবরোহ অনুমান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 6 : অবরোহ অনুমান · সৃজনশীল
যুক্তি-২ এর বৈধতা বিশ্লেষণ করো।
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

