দৃশ্যকল্প-২ এ সহানুমানের দৃষ্টান্তটিতে মধ্যপদের অবস্থান উল্লেখ করে তা ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-২ এ সহানুমানের দৃষ্টান্তটিতে 'প্রাণী' পদটি দ্বারা মধ্যপদকে নির্দেশ করা হয়েছে।নিচে তা ব্যাখ্যা করা হলো - সহানুমানে তিনটি পদের মধ্য অন্যতম হলো মধ্যপদ। সহানুমানের যে পদটি উভয় আশ্রয়বাক্যে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকেনা তাকে মধ্যপদ বলে। সহানুমানে মধ্যপদ প্রধান আশ্রয়বাক্যে প্রধান পদের সাথে এবং অপ্রধান আশ্রয়বাক্যে অপ্রধান পদের সাথে ব্যবহৃত হয়। প্রধান ও অপ্রধান আশ্রয়বাক্যে ব্যবহৃত হয়ে মধ্যপদ প্রধান ও অপ্রধান আশ্রয়বাক্যের মধ্যে একটি অনিবার্য সম্পর্ক তৈরি করে। আর ঐ অনিবার্য সম্পর্কের ভিত্তিতে সহানুমানে সিদ্ধান্ত প্রতিষ্ঠিত হয়। উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ সহানুমানের দৃষ্টান্তটি হলো— “কোনো প্রাণী নয় নিখুঁত, সকল পাখি হয় প্রাণী, অতএব, কোনো পাখি নয় নিখুঁত।' এখানে সিদ্ধান্তের বিধেয় হিসেবে ব্যবহৃত হওয়ায় 'নিখুঁত' পদটি প্রধান পদ। 'পাখি' পদটি সিদ্ধান্তের উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হওয়ায় অপ্রধান পদ। 'প্রাণী' পদটি সিদ্ধান্তের অংশ নয়। কিন্তু উভয় আশ্রয়বাক্যে ব্যবহৃত হয়ে আশ্রয়বাক্যদ্বয়ের মধ্যে একটা অনিবার্য সম্পর্ক স্থাপন করেছে। তাই দৃশ্যকল্প-২ এ'প্রাণী' পদটি মধ্যপদ।
HSC Logic 1st Paper Chapter 6 : অবরোহ অনুমান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 6 : অবরোহ অনুমান · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ সহানুমানের দৃষ্টান্তটিতে মধ্যপদের অবস্থান উল্লেখ করে …
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

