উদ্দীপকে প্রভার বাবা-মা ও প্রীতমের বাবা-মা দ্বারা সহানুমানের কোন কোন পদকে নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে প্রভার বাবা-মা ও প্রীতমের বাবা-মা দ্বারা যথাক্রমে সহানুমানের প্রধান ও অপ্রধান পদকে নির্দেশ করা হয়েছে।নিচে তা ব্যাখ্যা করা হলো- আমরা জানি, সহানুমানে সর্বমোট তিনটি পদ থাকে। যথা— প্রধান, অপ্রধান ও মধ্যপদ। সহানুমানে সিদ্ধান্তের বিধেয় পদকে বলে প্রধান পদ এবং সিদ্ধান্তের উদ্দেশ্য পদকে বলে অপ্রধান পদ। আর যে পদটি উভয় আশ্রয়বাক্যে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না তাকে মধ্যপদ বলে। যেমন— সকল মানুষ হয় মরণশীল,সকল বিজ্ঞানী হয় মানুষ। অতএব, সকল বিজ্ঞানী হয় মরণশীল । এখানে মরণশীল পদটি হলো প্রধান পদ, বিজ্ঞানী পদটি হলো অপ্রধান পদ। তেমনি উদ্দীপকে বলা হয়েছে, প্রভার বাবা-মা সিদ্ধান্তের বিধেয় বা প্রধান পদ হিসেবে ব্যবহৃত হয়েছে এবং প্রীতমের বাবা-মা সিদ্ধান্তের উদ্দেশ্য বা অপ্রধান পদ হিসেবে উল্লেখিত হয়েছে। তাই বলা যায়, প্রভার বাবা-মা ও প্রীতমের বাবা-মা দ্বারা যথাক্রমে সহানুমানের প্রধান ও অপ্রধান পদকে নির্দেশ করা হয়েছে।
HSC Logic 1st Paper Chapter 6 : অবরোহ অনুমান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 6 : অবরোহ অনুমান · সৃজনশীল
উদ্দীপকে প্রভার বাবা-মা ও প্রীতমের বাবা-মা দ্বারা সহানুমানের কোন কো…
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

