অমাধ্যম অনুমান কি যথার্থ অনুমান?
উত্তর: অনুমানের মূল বৈশিষ্ট্য না থাকায় অমাধ্যম অনুমান যথার্থ অনুমান নয়। যে অবরোহ অনুমানে একটিমাত্র আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমান করা হয় তাকে অমাধ্যম অনুমান বলে। এতে একটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমান করা হয় বলে জানা থেকে অজানায় গমনের কোনো সুযোগ নেই। ফলে সিদ্ধান্ত নতুন কোনো তথ্য দিতে পারে না। অর্থাৎ সিদ্ধান্তে আশ্রয়বাক্যের পুনরুক্তি হয় মাত্র। এ কারণে বলা হয়, অমাধ্যম অনুমান যথার্থ অনুমান নয়।
HSC Logic 1st Paper Chapter 6 : অবরোহ অনুমান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 6 : অবরোহ অনুমান · সৃজনশীল
অমাধ্যম অনুমান কি যথার্থ অনুমান?
উত্তর

