অবরোহ অনুমানের প্রকরণের আলোকে উদ্দীপকটির বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে অবরোহ অনুমানের মাধ্যম অনুমানকে প্রকাশ করেছে। অবরোহ অনুমানের প্রকরণের আলোকে নিচে তা বিশ্লেষণ করা হলো- অবরোহ অনুমান দুই প্রকার। যথা-১. মাধ্যম অবরোহ অনুমান ও ২. অমাধ্যম অবরোহ অনুমান। "যে অবরোহ অনুমানে দুই বা ততোধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে মাধ্যম অবরোহ অনুমান বলে।” মাধ্যম অবরোহ অনুমানে একটি যুক্তি গঠন করতে গেলে দুই বা ততোধিক আশ্রয়বাক্য প্রয়োজন হয়। যে আশ্রয়বাক্যগুলোকে আমরা সত্য বলে ধরে নিই। মাধ্যম অবরোহ অনুমানে একাধিক আশ্রয়বাক্য যে সিদ্ধান্তে অনুমিত হয় তা একটি নতুন যুক্তিবাক্য। আশ্রয়বাক্যের মধ্যে যে সত্য অপ্রকাশিত থাকে তা এক নতুনরূপে সিদ্ধান্তে প্রকাশিত হয়। মাধ্যম অবরোহ অনুমানে আশ্রয়বাক্যগুলোর সাথে সিদ্ধান্তের একটা অনিবার্য সম্পর্ক থাকে। অর্থাৎ এরূপ অনুমানে পরস্পর সম্পর্কযুক্ত আশ্রয়বাক্য নির্বাচন করার পর সিদ্ধান্ত অনিবার্য হয়ে পড়ে।
HSC Logic 1st Paper Chapter 6 : অবরোহ অনুমান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 6 : অবরোহ অনুমান · সৃজনশীল
অবরোহ অনুমানের প্রকরণের আলোকে উদ্দীপকটির বিশ্লেষণ কর।
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

