উদ্দীপকের 'চট্টাগ্রাম শহর' ও 'আনোয়ারা উপজেলা' পদ দুটি সহানুমানের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে 'চট্টগ্রাম শহর' ও 'আনোয়ারা উপজেলা' পদ দুটি সহানুমানের প্রধান পদ ও অপ্রধান পদ হিসেবে বিবেচিত হয়েছে। চট্টগ্রাম শহর ও আনোয়ারা উপজেলার মধ্যে প্রাথমিকভাবে কোনো সংযোগ ছিল না। 'বঙ্গবন্ধু টানেল' এই চট্টগ্রাম শহর ও আনোয়ারা উপজেলাকে সংযুক্ত করেছে। ফলে এই দুই শহরের মধ্যে সড়ক, আর্থিক, সামাজিক ও সাংস্কৃতিক যোগাযোগ স্থাপিত হয়েছে। অনুরূপভাবে আমরা জানি, সহানুমানে প্রধান আশ্রয়বাক্যে প্রধান পদ ও অপ্রধান আশ্রয়বাক্যে অপ্রধান পদ থাকে। কিন্তু প্রাথমিকভাবে এদের মধ্যে কোনো সম্পর্ক থাকে না। এরা সম্পূর্ণরূপে অপরিচিত থাকে। সহানুমানের মধ্যপদ একবার প্রধান আশ্রয়বাক্যের প্রধান পদের সাথে সম্পর্ক স্থাপন করে আবার অপ্রধান আশ্রয়বাক্যের অপ্রধান পদের সাথে সম্পর্ক স্থাপন করে। ফলে প্রধান পদ ও অপ্রধান পদের মধ্যে একটি সম্পর্ক তৈরি হয় এবং সেই সম্পর্ক সহানুমানের সিদ্ধান্তে গিয়ে প্রকাশিত হয়।
HSC Logic 1st Paper Chapter 6 : অবরোহ অনুমান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 6 : অবরোহ অনুমান · সৃজনশীল
উদ্দীপকের 'চট্টাগ্রাম শহর' ও 'আনোয়ারা উপজেলা' পদ দুটি সহানুমানের আল…
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

