দৃশ্য-১-এ কোন ধরনের কার্যসংমিশ্রণের প্রকাশ ঘটেছে?
উত্তর: দৃশ্য-১ এ ভিন্ন জাতীয় কার্য সংমিশ্রনের প্রকাশ ঘটেছে। ব্যাখ্যা করা হলো- কার্যসংমিশ্রণ কার্যকারণ সম্পর্কিত একটি মতবাদ। যখন অনেকগুলো কারণ মিলে একটি মিশ্রকার্য উৎপন্ন করে এবং ওই কারণগুলো পৃথকভাবে প্রকাশিত না হয়ে একসাথে প্রকাশিত হয় তখন তাকে কার্যসংমিশ্রণ বলে। কার্যসংমিশ্রণ দুই প্রকার যার মধ্যে একটি হলো ভিন্ন জাতীয় কার্যসংমিশ্রণ। যখন একাধিক কারণ একসাথে কোনো মিশ্রকার্য উৎপন্ন করে এবং কারণগুলোর লিখিত কার্য কারণগুলো থেকে ভিন্ন হয় তখন এ কার্যটিকে ভিন্ন জাতীয় কার্যসংমিশ্রণ বলে। ভিন্নজাতীয় কার্যসংমিশ্রণের ক্ষেত্রে দেখা যায় যে, মিশ্রকার্যটি কারণগুলো থেকে ভিন্ন হয়। তেমনি উদ্দীপকের 'দৃশ্য-১' এ 'এক চিমটি লবণ + এক মুঠ গুড় + আধা কেজি পানি = হাতে তৈরি খাবার স্যালাইন' এমনটি উপস্থাপন করা হয়েছে। এখানে তিনটি কারণ মিলিতভাবে একটি মিশ্রকার্য উৎপন্ন করেছে এবং মিশ্রকার্যটি কারণগুলো থেকে ভিন্ন জাতীয়। অর্থাৎ, কারণগুলোর মিলিত কার্যকারণগুলো থেকে ভিন্ন। যেহেতু 'দৃশ্য-১' এর কারণগুলোর দ্বারা উৎপন্ন মিশ্রকার্যটি কারণগুলো থেকে ভিন্ন। তাই বলা যায় 'দৃশ্য-১' এর মাধ্যমে ভিন্নজাতীয় কার্য সংমিশ্রণের প্রকাশ ঘটেছে।
HSC Logic 1st Paper Chapter 6 : অবরোহ অনুমান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 6 : অবরোহ অনুমান · সৃজনশীল
দৃশ্য-১-এ কোন ধরনের কার্যসংমিশ্রণের প্রকাশ ঘটেছে?
উদ্দীপক

Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

