আবর্তনের 'শুধুমাত্র' একটি আশ্রয়বাক্য থাকে কেন- বুঝিয়ে লেখ।
উত্তর: আবর্তন অমাধ্যম অনুমান বিধায় এতে- 'শুধুমাত্র' একটি আশ্রয়বাক্য থাকে। যে অমাধ্যম অবরোহ অনুমানে গুণের পরিবর্তন না করে আশ্রয়বাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদকে ন্যায়সংগতভাবে স্থান পরিবর্তনের মাধ্যমে সিদ্ধান্ত অনুমিত হয়, তাকে আবর্তন বলে। যেমন- A- সকল মানুষ হয় মরণশীল I- কিছু মরণশীল জীব হয় মানুষ। উপরের যুক্তিটিতে ব্যবহৃত আশ্রয়বাক্যের উদ্দেশ্য ও বিধেয়পদকে ন্যায়সংগতভাবে স্থানান্তর করে, গুণ অপরিবর্তিত রেখে সিদ্ধান্ত অনুমান করা হয়েছে। আর যুক্তিটিতে একটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয়েছে। যা অমাধ্যম অনুমান হিসেবে আবর্তনকে নির্দেশ করে।
HSC Logic 1st Paper Chapter 6 : অবরোহ অনুমান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 6 : অবরোহ অনুমান · সৃজনশীল
আবর্তনের 'শুধুমাত্র' একটি আশ্রয়বাক্য থাকে কেন- বুঝিয়ে লেখ।
উত্তর

