উদ্দীপকের সহানুমানটির পাঠ্যবইয়ের আলোকে বৈধতা পরীক্ষা করো।
উত্তর: উদ্দীপকের সহানুমানটি পাঠ্যবইয়ের আলোকে অবৈধ এবং এতে অব্যাপ্য মধ্যপদজনিত অনুপপত্তি ঘটেছে। সহানুমানের কোনো যুক্তিতে মধ্যপদ দুবারই অব্যাপ্য থাকা অবস্থায় যদি সিদ্ধান্ত গৃহীত হয় তাহলে সংশ্লিষ্ট যুক্তিতে সাহনুমানের নিয়ম লঙ্ঘিত হয়। এমতাবস্থায় সিদ্ধান্ত গৃহীত হলে প্রধান পদ ও অপ্রধান পদের মধ্যে কোনো সম্পর্ক স্থাপিত হয়না। ফলে যুক্তিতে অব্যাপ্য মধ্যপদজনিত অনুপপত্তির উদ্ভব ঘটে। উদ্দীপকের সহানুমানটিতে বলা হয়েছে: সকল কবুতর হয় পাখি সকল কোকিল হয় পাখি [গণিত] সকল 'কোকিল হয় কবুতর প্রদত্ত যুক্তির দুটি আশ্রয়বাক্যই A বলে উভয়ের বিধেয়তে অবস্থিত মধ্যপদ 'পাখি' দুবারই অব্যাপ্য হয়েছে। কারণ ব্যাপ্যতার নিয়মানুসারে সার্বিক সদর্থক হিসেবে A বাক্যের উদ্দেশ্যে ব্যাপ্য ও বিধেয় অব্যাপ্য। আর এরূপ অবস্থায় সিদ্ধান্ত গৃহীত হওয়ায় প্রধান পদ কবুতর ও অপ্রধান পদ কোকিলের মধ্যকার সম্পর্ক বৈধ হয়নি। ফলে আলোচ্য যুক্তিটি অবৈধ হয়ে এ ক্ষেত্রে অব্যাপ্য মধ্যপদজনিত অনুপপত্তির উদ্ভব ঘটেছে। এখানে পদ দুটি সংযুক্ত হতো যদি মধ্যপদকে অন্তত একবার আশ্রয়বাক্যে সামগ্রিকভাবে গ্রহণ করা হতো, যেমন: A বাক্য: সকল পাখি হয় কবুতর A বাক্য: সকল কোকিল হয় পাখি [গণিত] A বাক্য: সকল কোকিল হয় কবুতর পরিশেষে বলা যায়, উদ্দীপকের সহানুমানটি বৈধ হয়নি এবং এতে অব্যাপ্য মধ্যপদজনিত অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 1st Paper Chapter 6 : অবরোহ অনুমান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 6 : অবরোহ অনুমান · সৃজনশীল
উদ্দীপকের সহানুমানটির পাঠ্যবইয়ের আলোকে বৈধতা পরীক্ষা করো।
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

