তথ্য-২ এ নির্দেশিত অনুমানের গঠনপ্রণালী যথার্থ হয়েছে কিনা? মূল্যায়ন কর।
উত্তর: তথ্য-২ এ নির্দেশিত অনুমানটি হচ্ছে সহানুমান। আর তথ্য-২ এর বর্ণনা মোতাবেক সহানুমানের গঠনপ্রণালী যথার্থ হয়েছে। যে মাধ্যম অবরোহ অনুমানে দুটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয় তাকে সহানুমান বলে। একটি সহানুমানে তিনটি পদ থাকে। যথা- প্রধান পদ, অপ্রধান পদ এবং মধ্যপদ। সহানুমানে তিনটি যুক্তিবাক্য থাকে। যথা- প্রধান আশ্রয়বাক্য, অপ্রধান আশ্রয়বাক্য এবং সিদ্ধান্ত। সহানুমানের মধ্যপদ প্রধান ও অপ্রধান আশ্রয়বাক্যে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না। একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি তুলে ধরা হলো- সকল দার্শনিক হন জ্ঞানী নজরুল ইসলাম হন একজন দার্শনিক অতএব, নজরুল ইসলাম হন জ্ঞানী উপরের দৃষ্টান্তটিতে তিনটি পদ রয়েছে এবং প্রত্যেকটি দু'বার করে ব্যবহৃত হয়েছে। দৃষ্টান্তটিতে দুইটি আশ্রয়বাক্য রয়েছে। এছাড়া দৃষ্টান্তটিতে মধ্যপদ কেবল প্রধান ও অপ্রধান আশ্রয়বাক্যে ব্যবহৃত হয়েছে, সিদ্ধান্তে ব্যবহৃত হয়নি। তাই এই সহানুমানটির গঠন যথার্থ হয়েছে। তথ্য-২ এ বর্ণিত সহানুমানটি হচ্ছে- আশ্রয়বাক্য: A-B আশ্রয়বাক্য: C-A সিদ্ধান্ত: C-B দৃষ্টান্তটিতে দেখা যাচ্ছে যে, এখানে তিনটি পদ রয়েছে এবং প্রত্যেকটি পদ দুই বার করে ব্যবহৃত হয়েছে। মধ্যপদটি আশ্রয়বাক্যে ব্যবহৃত হলেও সিদ্ধান্তে ব্যবহৃত হয়নি। এখানে তিনটি যুক্তিবাক্য আছে যার দুটি আশ্রয়বাক্য ও একটি সিদ্ধান্ত। সুতরাং বলা যায়, তথ্য-২ এ সহানুমান নির্দেশিত হয়েছে এবং এর গঠনপ্রণালী যথার্থ হয়েছে।
HSC Logic 1st Paper Chapter 6 : অবরোহ অনুমান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 6 : অবরোহ অনুমান · সৃজনশীল
তথ্য-২ এ নির্দেশিত অনুমানের গঠনপ্রণালী যথার্থ হয়েছে কিনা? মূল্যায়ন কর।
উদ্দীপক

Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

