উদ্দীপকে আকবর আলীর ভূমিকা সহানুমানের কোন পদটিকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে আকবর আলী ভূমিকা সহানুমানের মধ্যপদকে নির্দেশ করে। সহানুমানে দুটি আশ্রয়বাক্য পরস্পর সম্পর্কযুক্ত হয় মধ্যপদের মধ্যস্থতার ফলে। প্রাথমিক অবস্থায় প্রধান আশ্রয়বাক্য ও অপ্রধান আশ্রয়বাক্যের মধ্যে কোনো সম্বন্ধ থাকে না। অর্থাৎ একে অপরের সাথে পুরোপুরি সম্পর্কহীন অবস্থায় থাকে। পরবর্তীতে প্রধান আশ্রয়বাক্যে প্রধান পদের সাথে মধ্যপদের সম্বন্ধ স্থাপিত হয়। আবার অপ্রধান আশ্রয়বাক্যে অপ্রধান পদের সাথে মধ্যপদের সম্বন্ধ প্রতিষ্ঠিত হয়। এর ফলে প্রধান ও অপ্রধান আশ্রয়বাক্য দুটোর মধ্যে একটা অবিচ্ছেদ্য সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। উদ্দীপকে আকবর আলী পিয়াস ও প্রিয়ন্তির বিয়েতে মধ্যপদের ভূমিকা পালন করেন। অর্থাৎ তার মধ্যস্থতার ফলেই তাদের বিয়ে হয় যা সহানুমানের মধ্যপদের অনুরূপ।
HSC Logic 1st Paper Chapter 6 : অবরোহ অনুমান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 6 : অবরোহ অনুমান · সৃজনশীল
উদ্দীপকে আকবর আলীর ভূমিকা সহানুমানের কোন পদটিকে নির্দেশ করে? ব্যাখ্…
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

