সহানুমানে চারটি পদ থাকলে কি ধরনের অনুপপত্তি ঘটে?
উত্তর: সহানুমানে তিনটি পদের পরিবর্তে চারটি পদের ব্যবহার করা হলে যে অনুপপত্তি সৃষ্টি হয় তাই হলো চতুষ্পদী অনুপপত্তি। সহানুমানের নিয়ম ভঙ্গ করে যদি কোনো সহানুমানে তিনটি পদের অধিক পদ ব্যবহৃত হয় তাহলে সহানুমানের ক্ষেত্রে যে অনুপপত্তি ঘটে তাকে চতুষ্পদী অনুপপত্তি (Fallacy of Four Terms) বলে। অর্থাৎ চতুষ্পদী অনুপপত্তি বলা হয় এই জন্য যে এ ক্ষেত্রে তিনটি পদের স্থানে চারটি পদ দেখা যায়। যেমন- মানুষ হয় এমন যারা মুরগি খায় মুরগি হয় এমন যারা কেঁচো খায় অতএব, মানুষ হয় এমন যারা কেঁচো খায়। এই দৃষ্টান্তটিতে পদের সংখ্যা চারটি, যথা: ১. মানুষ: ২. এমন যারা মুরগি খায়: ৩. মুরগি; ৪. এমন যারা কেঁচো খায় তাই এখানে চতুষ্পদী অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 1st Paper Chapter 6 : অবরোহ অনুমান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 6 : অবরোহ অনুমান · সৃজনশীল
সহানুমানে চারটি পদ থাকলে কি ধরনের অনুপপত্তি ঘটে?
উত্তর

