উদ্দীপকের সাথে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী কোন সংগঠনটির মিল পাওয়া যায়? সংগঠনটি প্রতিষ্ঠার পটভূমি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের সাথে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী জাতিপুঞ্জের মিল পাওয়া যায়।এর পটভূমি নিম্নরূপ:- জাতিপুঞ্জের ইংরেজি প্রতিশব্দ লীগ অব নেশনস। প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী এটি একটি আন্তর্জাতিক সংস্থা। ১৯২০ সালের ১০ জানুযারি প্যারিস শান্তি আলোচনার ফলস্বরূপ এ সংস্থাটির জন্ম হয়। পৃথিবীতে বৈশ্বিক শান্তি রক্ষায় সর্বপ্রথম সংস্থাটি সম্মিলিত জাতিপুঞ্জ। ১ম বিশ্বযুদ্ধ চলাকালীন আমেরিকান রাষ্ট্রপতি উড্রো উইলসন তার ঐতিহাসিক ১৪ দফা নীতি প্রণয়ণ করেন বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায়। যার ১৪ নং দফায় উল্লেখ করা হয়েছিল “জাতিপুঞ্জ” গঠনের কথা এবং এর ধারাবাহিকতায় পরবর্তীয় জাতিপুঞ্জ গঠন করা হয়। সংস্থাটির প্রতিষ্ঠাকালীন যুক্তিপত্র বা বাভেন্যান্ট অনুযায়ী এর প্রাথমিক উদ্দেশ্য হলো সম্মিলিত নিরাপত্তা ব্যবস্থা ও অসামরিকীকরণের মাধ্যমে আন্তর্জাতিক দ্বন্দ্বের নিরসন করা।অন্যান্য লক্ষ্যের মধ্যে শ্রমিক অধিকার নিশ্চিতকরণ, আদিবাসীদের ন্যায়বিচার, বৈশ্বিক সুস্বাস্থ্য নিশ্চিতকরণ, মাদক ও মানব পাচার রোধ, অস্ত্র কেনাবেচা রোধ এবং ইউরোপের সংখ্যালঘু ও যুদ্ধবন্দীদের অধিকার নিশ্চিতকরণ অন্যতম। জাতিপুঞ্জের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৪২ টি।
HSC History 2nd Paper Chapter 3: প্রথম বিশ্বযুদ্ধ এবং ভার্সাই সন্ধি ও লীগ অভ নেশনস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · Chapter 3: প্রথম বিশ্বযুদ্ধ এবং ভার্সাই সন্ধি ও লীগ অভ নেশনস · সৃজনশীল
উদ্দীপকের সাথে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী কোন সংগঠনটির মিল পাওয়া যায়?…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
