উদ্দীপকে যে সংঘের ইঙ্গিত করা হয়েছে পাঠ্যবইয়ের আলোকে তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে লীগ অব নেশনসের ইঙ্গিত করা হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধের বিভীষিকা, মানব বিপর্যয়, সম্পদহানি, ধ্বংসস্তূপ, মানুষের কান্নার রোল বিশ্বের চিন্তাশীল ও বিবেকবান মানুষকে স্তম্ভিত করে তোলে। ভবিষ্যতে যাতে এরূপ যুদ্ধ না হয় বা কেউ যুদ্ধে জড়িয়ে না পড়ে এ উদ্দেশ্যে বিশ্ব নেতৃবৃন্দ ঐকমত্য হয়। তারা যুদ্ধ এড়িয়ে সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে একটি সংগঠনের প্রয়োজনীয়তা অনুভব করেন এবং এ লক্ষ্যে তারা একটি খসড়া সংবিধান তৈরি করে। অবশেষে ১৯১৯ সালের ২৮ জুন ভার্সাই সম্মেলনে লীগ অব নেশনসের চুক্তিপত্র গৃহীত হয় এবং ১৯২০ সালে লীগ অব নেশনসের যাত্রা শুরু হয়। লীগের মূল উদ্দেশ্য ছিল স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা, একে অপরকে আক্রমণ করতে নিরুৎসাহিত করা, সংখ্যালঘু, ম্যান্ডেট সমস্যা নিরসন করা, সদস্যভুক্ত রাষ্ট্রগুলোর রাজনৈতিক সীমানা অক্ষুণ্ণ রাখা এবং সদস্যভুক্ত কোনো রাষ্ট্র অপর কোনো রাষ্ট্র দ্বারা আক্রান্ত হলে সমবেতভাবে আক্রান্ত রাষ্ট্রকে সহায়তা করা। উপরের আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, উদ্দীপকে যে সংগঠনটির ইঙ্গিত রয়েছে তার সাথে আমার পাঠ্যবইয়ের লীগ অব নেশনস সংগঠনের কর্মকান্ডের সাদৃশ্য রয়েছে।
HSC History 2nd Paper Chapter 3: প্রথম বিশ্বযুদ্ধ এবং ভার্সাই সন্ধি ও লীগ অভ নেশনস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · Chapter 3: প্রথম বিশ্বযুদ্ধ এবং ভার্সাই সন্ধি ও লীগ অভ নেশনস · সৃজনশীল
উদ্দীপকে যে সংঘের ইঙ্গিত করা হয়েছে পাঠ্যবইয়ের আলোকে তা ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
