উদ্দীপক অনুযায়ী তুমি কি আয়মানের কথার সাথে একমত? তোমার মতের পক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকের আয়মানের কথাটি হলো- "বিশ্বের শক্তিশালী অনেক দেশ আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতাও করেছিল। আমি তার কথার সাথে একমত। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিভিন্ন দেশ যেমন সহযোগিতা করেছিল, অনেক দেশ আবার বিরোধিতাও করেছিল। যেসব দেশ বিরোধিতা করেছিল তন্মধ্যে প্রধান দুটি দেশ হলো- মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন। ⦿ মার্কিন যুক্তরাষ্ট্র: বাংলাদেশের মুক্তিযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সমর্থন দেয়। মুক্তিযুদ্ধকালীন পুরো নয় মাস নিক্সন প্রশাসন পাকিস্তানের জন্য নৈতিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক সমর্থন যুগিয়েছিল, পাকিস্তানের পক্ষে যুদ্ধ বিরতির জন্য জাতিসংঘের দুইবার প্রস্তাব উত্থাপন করে, যুদ্ধের শেষ পর্যায়ে ভারত মহাসাগরে সপ্তম নৌবহর মোতায়েন করে। এক্ষেত্রে মার্কিন প্রচার মাধ্যমগুলো বাংলাদেশের পক্ষে ভূমিকা রাখলেও মার্কিন প্রশাসন সম্পূর্ণ পাকিস্তানপন্থি ভূমিকা পালন করে। ⦿ চীন : বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে চীনের ভূমিকা ছিল সক্রিয়। এটি আন্তর্জাতিক রাজনীতির একটি অংশ। এ যুদ্ধে ভারত ও সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশের পক্ষে সমর্থন দেওয়ায় চীন স্বভাবত বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেয় এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ব্যাহত করতে সকল প্রকার প্রচেষ্টা চালায়। পরিশেষে বলা যায়, বাংলাদেশের মুক্তিযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন উভয়ই কৌশলগত স্বার্থে পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়ে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের বিরোধিতা করে।
HSC History 1st Paper Chapter 8: মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালি ও বহির্বিশ্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 8: মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালি ও বহির্বিশ্ব · সৃজনশীল
উদ্দীপক অনুযায়ী তুমি কি আয়মানের কথার সাথে একমত? তোমার মতের পক্ষে যু…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর