উদ্দীপকে কিরণবালার বক্তব্যে কোন ধরনের ব্যাখ্যার প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত কিরণবালার বক্তব্যে লৌকিক ব্যাখ্যার (Popular Explanation) প্রতিফলন ঘটেছে। লৌকিক ব্যাখ্যা বলতে বোঝায় কোনো ঘটনাকে অতিপ্রাকৃত বা অলৌকিক শক্তির সাহায্যে ব্যাখ্যা করার প্রয়াস। বস্তুত প্রকৃতির নিয়মাবলি সম্বন্ধে সাধারণ মানুষের ধ্যান-ধারণা খুবই কম । জীবনের নানা প্রতিকূলতায় পড়ে তারা জ্ঞানচর্চার সুযোগও পায় না। এজন্য তারা বহুবিধ সামাজিক কুসংস্কারে ভারাক্রান্ত। যেহেতু তাদের বৈজ্ঞানিক জ্ঞান সীমিত, সেহেতু তারা যেকোনো একটি ঘটনা ঘটলেই অদৃশ্য শক্তির সাহায্যে ব্যাখ্যা দেওয়ার প্রয়াস পায়। সাধারণ মানুষের এরূপ প্রয়াসই লৌকিক ব্যাখ্যা নামে পরিচিত। যেমন- চন্দ্রগ্রহণ একটি প্রাকৃতিক ঘটনা এবং এর সুনির্দিষ্ট কারণও আছে। সাধারণ মানুষ অজ্ঞতাবশত মনে করে বিরাটকায় রাহু নামক দৈত্য একসময় চাঁদকে গ্রাস করে। ফলে চাঁদ ছোট হতে থাকে । সম্পূর্ণরূপে গ্রাস করার পর চাঁদকে আর দেখা যায় না । কিছু সময় পর চাঁদ রাহুর গ্রাস থেকে মুক্ত হয়ে আস্তে আস্তে বেরিয়ে আসে। পরবর্তীতে চাঁদ ক্রমান্বয়ে বড় হয়ে আবার পূর্ণ আকার ধারণ করে। চন্দ্রগ্রহণ সম্বন্ধে সাধারণ মানুষের এরূপ ব্যাখ্যাই হলো লৌকিক ব্যাখ্যা ।
HSC Logic 2nd Paper Chapter 6 : ব্যাখ্যা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 6 : ব্যাখ্যা · সৃজনশীল
উদ্দীপকে কিরণবালার বক্তব্যে কোন ধরনের ব্যাখ্যার প্রতিফলন ঘটেছে? ব্য…
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

