বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ বলতে কী বোঝ?
উত্তর: বিভিন্ন যুক্তিবিদ বৈজ্ঞানিক ব্যাখ্যার যেসব সংজ্ঞা প্রদান করেছেন, তা থেকে বৈজ্ঞানিক ব্যাখ্যার তিনটি রূপ লক্ষ করা যায়। যেমন : ১. বিশ্লেষণ, ২. শৃঙ্খলযোজন ও ৩. অন্তর্ভুক্তি। যে বৈজ্ঞানিক ব্যাখ্যায় কোনো মিশ্র কার্যকে স্বতন্ত্র কারণসমূহের নিয়মের সাথে যুক্ত করা হয় তাকে বিশ্লেষণ বলে। শৃঙ্খলযোজন হলো বৈজ্ঞানিক ব্যাখ্যায় কোনো দূরবর্তী কারণ ও তার কার্যের মধ্যে একটি মধ্যবর্তী অবস্থা আবিষ্কার করার প্রক্রিয়া। অপরদিকে, অন্তর্ভুক্তির মাধ্যমে বৈজ্ঞানিক ব্যাখ্যায় একটি কম ব্যাপক নিয়মকে বেশি ব্যাপক নিয়মের অধীনে এনে ব্যাখ্যা করা হয়।
HSC Logic 2nd Paper Chapter 6 : ব্যাখ্যা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 6 : ব্যাখ্যা · সৃজনশীল
বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ বলতে কী বোঝ?
উত্তর

