শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে গবেষণার তথ্য ও সাধারণ মানুষের ধারণার মধ্যে পার্থক্য ব্যাখ্যার আলোকে মূল্যায়ন কর।

উত্তর: উদ্দীপকের গবেষণার তথ্য একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা আর সাধারণ মানুষের ধারণা একটি লৌকিক ব্যাখ্যা হিসেবে পরিলক্ষিত হয়েছে। নিচে এদের মধ্যে পার্থক্য ব্যাখ্যার আলোকে মূল্যায়ন করা হলো- ১. যখন প্রাকৃতিক ও বৈজ্ঞানিক নিয়ম উল্লেখ করে কোনো ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয় তখন তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে। অন্যদিকে, যখন অতিপ্রাকৃতিক, কাল্পনিক ও মনগড়া কারণ উল্লেখ করে কোনো ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয় তখন তাকে লৌকিক ব্যাখ্যা বলে। ২. বৈজ্ঞানিক ব্যাখ্যায় প্রাকৃতিক ও বৈজ্ঞানিক নিয়ম উল্লেখ করে ব্যাখ্যা প্রদান করা হয় বিধায় এ জাতীয় ব্যাখ্যার মাধ্যমে একটি ঘটনার প্রকৃত রূপ আমরা জানতে পারি। অন্যদিকে, লৌকিক ব্যাখ্যায় অতিপ্রাকৃতিক ও মনগড়া কারণ উল্লেখ করা হয় বিধায় এ জাতীয় ব্যাখ্যার মাধ্যমে ঘটনার প্রকৃত রূপ আমরা জানতে পারি না। ৩. বৈজ্ঞানিক ব্যাখ্যার সংযুক্তিকরণ করা হয়। কেননা এ জাতীয় ব্যাখ্যায় সংশ্লিষ্ট ঘটনার নিয়মকে সমজাতীয় অন্যান্য ঘটনার নিয়মের সাথে সংযুক্ত করা হয়। অন্যদিকে, লৌকিক ব্যাখ্যার সংযুক্তিকরণ করা হয় না। এ প্রকার ব্যাখ্যায় ব্যক্তি নিজস্ব বিশ্বাস ও দৃষ্টিভঙ্গি থেকে ব্যাখ্যা প্রদান করে থাকে। ৪. বৈজ্ঞানিক ব্যাখ্যায় উল্লিখিত কারণ সংশ্লিষ্ট ঘটনার সাথে প্রাসঙ্গিক হয়। এ ব্যাখ্যার মাধ্যমে ঘটনার সঠিক কারণ জানা যায়। অন্যদিকে, লৌকিক ব্যাখ্যা সংশ্লিষ্ট ঘটনার সাথে প্রাসঙ্গিক হয় না। তাই এ জাতীয় ব্যাখ্যার মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ জানা যায় না। ৫. বৈজ্ঞানিক ব্যাখ্যা সবসময় একই থাকে। অর্থাৎ, স্থান-কাল- পাত্রভেদে বৈজ্ঞানিক ব্যাখ্যা ভিন্ন হয় না। অন্যদিকে, লৌকিক ব্যাখ্যা ভিন্ন হয়। অর্থাৎ স্থান-কাল- পাত্রভেদে লৌকিক ব্যাখ্যা ভিন্ন হয়ে থাকে। পরিশেষে বলা যায়, বৈজ্ঞানিক ব্যাখ্যা ও লৌকিক ব্যাখ্যার মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য রয়েছে। তবে উভয় প্রকার ব্যাখ্যার মধ্যে বৈজ্ঞানিক ব্যাখ্যা বেশি গুরুত্ব বহন করে।

HSC Logic 2nd Paper Chapter 6 : ব্যাখ্যা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · Chapter 6 : ব্যাখ্যা · সৃজনশীল

উদ্দীপকে গবেষণার তথ্য ও সাধারণ মানুষের ধারণার মধ্যে পার্থক্য ব্যাখ্…

উদ্দীপক

বাংলাদেশে প্রতিবছর যানবাহন দুর্ঘটনায় প্রায় ৭ থেকে ৮ হাজার মানুষের মৃত্যু, ঘটে। সাধারণ মানুষের ধারণা অত্যধিক পাপের কারণে এমনটি হয়েছে। গবেষণায় তথ্য পাওয়া যায়, যানবাহন ত্রুটি, ট্রাফিক আইন না মানা ও অদক্ষ ড্রাইভারের কারণে এই দুর্ঘটনা ঘটে।

Mymensingh · 2024

উত্তর

ব্যাখ্যা দুই প্রকার।

উত্তর

প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ, সম্পর্কের ওপর ভিত্তি করে কোনো ঘটনাকে ব্যাখ্যা দেওয়ার প্রচেষ্টাকে বলা হয় বৈজ্ঞানিক ব্যাখ্যা। বৈজ্ঞানিক ব্যাখ্যার মাধ্যমে ঘটনার প্রকৃত রূপ জানা যায়। কেননা এখানে কার্যকারণ সম্পর্কের ভিত্তিতে বিভিন্ন ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয়। বৈজ্ঞানিক ব্যাখ্যার কতকগুলো শর্ত বা নিয়মের ওপর নির্ভর করে ব্যাখ্যা প্রদান করে। তাই বৈজ্ঞানিক ব্যাখ্যা ব্যক্তিভেদে ভিন্ন হয় না।

উত্তর

উদ্দীপকের গবেষণার তথ্যসংক্রান্ত বিষয়টি বৈজ্ঞানিক ব্যাখ্যাকে নির্দেশ করে। ব্যাখ্যার মাধ্যমে জটিল ও রহস্যময় ঘটনাকে স্পষ্ট ও বোধগম্যভাবে প্রকাশ করা হয়। আর যখন কোনো ঘটনার ব্যাখ্যার প্রাকৃতিক বা বৈজ্ঞানিক নিয়ম উল্লেখ করে ব্যাখ্যা প্রদান করা হয় তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে। বৈজ্ঞানিক ব্যাখ্যার প্রকৃতি বিশ্লেষণ করলে দেখা যায়, এখানে প্রকল্পের ব্যবহার করা হয়। ঘটনার কারণ সম্পর্কে বৈজ্ঞানিক ব্যাখ্যায় প্রকল্প প্রণয়ন করা হয় এবং ওই প্রকল্পের ওপর ভিত্তি করে ঘটনার ব্যাখ্যা করা হয়। বৈজ্ঞানিক ব্যাখ্যায় একটি কম ব্যাপক নিয়মকে একটি বেশি ব্যাপক নিয়মের অধীনে এনে ব্যাখ্যা করা হয়। এতে ঘটনার বিশ্লেষণ করা হয় এবং অপ্রাসঙ্গিক বিষয় বর্জন করার মাধ্যমে ঘটনা সম্পর্কে যথার্থ জ্ঞান লাভ করা যায়। উদ্দীপকে যানবাহন দুর্ঘটনায় প্রতিবছর ৭ থেকে ৮ হাজার মানুষের মৃত্যুর কারণ হিসেবে গবেষণার তথ্য অনুযায়ী যানবাহন ত্রুটি, ট্রাফিক আইন না মানা ও অদক্ষ ড্রাইভারের দুর্ঘটনা ঘটাকে দায়ী করা হয়েছে যা বিজ্ঞানভিত্তিক এবং বাস্তবসম্মত। অর্থাৎ গবেষণার তথ্যসংক্রান্ত বিষয়টি বৈজ্ঞানিক ব্যাখ্যাকে নির্দেশ করে। সুতরাং উদ্দীপকে গবেষণায় তথ্যসংক্রান্ত বিষয়টি বাস্তবভিত্তিক। তাই এটি বৈজ্ঞানিক ব্যাখ্যাকে নির্দেশ করে।

উত্তর

উদ্দীপকের গবেষণার তথ্য একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা আর সাধারণ মানুষের ধারণা একটি লৌকিক ব্যাখ্যা হিসেবে পরিলক্ষিত হয়েছে। নিচে এদের মধ্যে পার্থক্য ব্যাখ্যার আলোকে মূল্যায়ন করা হলো- ১. যখন প্রাকৃতিক ও বৈজ্ঞানিক নিয়ম উল্লেখ করে কোনো ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয় তখন তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে। অন্যদিকে, যখন অতিপ্রাকৃতিক, কাল্পনিক ও মনগড়া কারণ উল্লেখ করে কোনো ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয় তখন তাকে লৌকিক ব্যাখ্যা বলে। ২. বৈজ্ঞানিক ব্যাখ্যায় প্রাকৃতিক ও বৈজ্ঞানিক নিয়ম উল্লেখ করে ব্যাখ্যা প্রদান করা হয় বিধায় এ জাতীয় ব্যাখ্যার মাধ্যমে একটি ঘটনার প্রকৃত রূপ আমরা জানতে পারি। অন্যদিকে, লৌকিক ব্যাখ্যায় অতিপ্রাকৃতিক ও মনগড়া কারণ উল্লেখ করা হয় বিধায় এ জাতীয় ব্যাখ্যার মাধ্যমে ঘটনার প্রকৃত রূপ আমরা জানতে পারি না। ৩. বৈজ্ঞানিক ব্যাখ্যার সংযুক্তিকরণ করা হয়। কেননা এ জাতীয় ব্যাখ্যায় সংশ্লিষ্ট ঘটনার নিয়মকে সমজাতীয় অন্যান্য ঘটনার নিয়মের সাথে সংযুক্ত করা হয়। অন্যদিকে, লৌকিক ব্যাখ্যার সংযুক্তিকরণ করা হয় না। এ প্রকার ব্যাখ্যায় ব্যক্তি নিজস্ব বিশ্বাস ও দৃষ্টিভঙ্গি থেকে ব্যাখ্যা প্রদান করে থাকে। ৪. বৈজ্ঞানিক ব্যাখ্যায় উল্লিখিত কারণ সংশ্লিষ্ট ঘটনার সাথে প্রাসঙ্গিক হয়। এ ব্যাখ্যার মাধ্যমে ঘটনার সঠিক কারণ জানা যায়। অন্যদিকে, লৌকিক ব্যাখ্যা সংশ্লিষ্ট ঘটনার সাথে প্রাসঙ্গিক হয় না। তাই এ জাতীয় ব্যাখ্যার মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ জানা যায় না। ৫. বৈজ্ঞানিক ব্যাখ্যা সবসময় একই থাকে। অর্থাৎ, স্থান-কাল- পাত্রভেদে বৈজ্ঞানিক ব্যাখ্যা ভিন্ন হয় না। অন্যদিকে, লৌকিক ব্যাখ্যা ভিন্ন হয়। অর্থাৎ স্থান-কাল- পাত্রভেদে লৌকিক ব্যাখ্যা ভিন্ন হয়ে থাকে। পরিশেষে বলা যায়, বৈজ্ঞানিক ব্যাখ্যা ও লৌকিক ব্যাখ্যার মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য রয়েছে। তবে উভয় প্রকার ব্যাখ্যার মধ্যে বৈজ্ঞানিক ব্যাখ্যা বেশি গুরুত্ব বহন করে।
HSCLogic 2nd PaperChapter 6 : ব্যাখ্যা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ঘটনা-১: ভূমিকম্পের কারণ জানতে চাইলে প্রভাত নাদিমকে বললো, “মাটির উপর দিয়ে যখন বসুদেবী হাঁটেন তখন ভূমিকম্প হয়।” প্রভাতের কাকু বললো, “ভূ-অভ্যন্তরীণ তাপ ও চাপ ভূপৃষ্ঠে বের হওয়ার জন্য ভূত্বকে যে কম্পনের সৃষ্টি করে তাকে ভূমিকম্প বলে । ঘটনা-২: question image

Barisal · 2017

ক
অন্তভুক্তি কী?
খ
ব্যাখ্যা আপেক্ষিক হয় কেন?
গ
ঘটনা-২ এ বৈজ্ঞানিক ব্যাখ্যার কোন রূপটি প্রতিফলিত হয়েছে? বর্ণনা করো ।
ঘ
ঘটনা-১ এ প্রতিফলিত প্রভাত ও প্রভাতের কাকুর বক্তব্যের মধ্যস্থিত পার্থক্যসমূহ বিশ্লেষণ করো ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.ব্যাখ্যা আপেক্ষিক হয় কেন?

ব্যাখ্যা আপেক্ষিক হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.অন্তভুক্তি কী?

অন্তভুক্তি কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

লাকী বলল, 'এ জগৎ খুবই রহস্যময়। বিভিন্ন বইপুস্তক, জ্ঞানী ব্যক্তি, ধার্মিক, দার্শনিক, পুরোহিত ও সমাজের প্রচলিত ধ্যানধারণার মাধ্যমে আমরা এ জগতের রহস্যভেদ করার চেষ্টা করি।' লাবু বলল, 'এসব ব্যক্তিদের আলোচনা থেকে মাধ্যাকর্ষণ নিয়ম, জোয়ার-ভাটা, জড়বস্তুর ভূমিতে পতন ইত্যাদি সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা পাওয়া যায়।' সুমন বলল, 'সাধারণ মানুষ এখনও বিশ্বাস করে যে, জোয়ার-ভাটা হয় কোনো আধ্যাত্মিক শক্তির ইচ্ছায়।'

Sylhet · 2017

ক
পরিশেষ পদ্ধতি কী?
খ
পুত্র সন্তানের জন্মগ্রহণই ব্যবসায়ের উন্নতির কারণ- যুক্তি দোষ নির্ণয় করো।
গ
লাকীর বক্তব্যে কোন বিষয়ের উল্লেখ রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
লাবু ও সুমনের বক্তব্যে যে দুটি বিষয় প্রকাশিত হয়েছে তাদের মধ্যে পার্থক্য দেখাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.পুত্র সন্তানের জন্মগ্রহণই ব্যবসায়ের উন্নতির কারণ- যুক্তি দোষ নির্ণয় করো।

পুত্র সন্তানের জন্মগ্রহণই ব্যবসায়ের উন্নতির কারণ- যুক্তি দোষ নির্ণয় করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.পরিশেষ পদ্ধতি কী?

পরিশেষ পদ্ধতি কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Chittagong · 2017

ক
শ্রেণিকরণের সংজ্ঞা দাও।
খ
ক্রমিক শ্রেণিকরণ বলতে কী বোঝ?
গ
ছক-১ এ কোন ধরনের শ্রেণিকরণের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
ছক-১ এবং ছক-২ এর মধ্যে পাঠ্যবইয়ের আলোকে তুলনামূলক বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.ক্রমিক শ্রেণিকরণ বলতে কী বোঝ?

ক্রমিক শ্রেণিকরণ বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.শ্রেণিকরণের সংজ্ঞা দাও।

শ্রেণিকরণের সংজ্ঞা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঘটনা-১ এ প্রতিফলিত প্রভাত ও প্রভাতের কাকুর বক্তব্যের মধ্যস্থিত পার্থক্যসমূহ বিশ্ঘটনা-২ এ বৈজ্ঞানিক ব্যাখ্যার কোন রূপটি প্রতিফলিত হয়েছে? বর্ণনা করো ।ব্যাখ্যা আপেক্ষিক হয় কেন?অন্তভুক্তি কী?লাবু ও সুমনের বক্তব্যে যে দুটি বিষয় প্রকাশিত হয়েছে তাদের মধ্যে পার্থক্য দেখাও।লাকীর বক্তব্যে কোন বিষয়ের উল্লেখ রয়েছে? ব্যাখ্যা করো।পুত্র সন্তানের জন্মগ্রহণই ব্যবসায়ের উন্নতির কারণ- যুক্তি দোষ নির্ণয় করো।পরিশেষ পদ্ধতি কী?ছক-১ এবং ছক-২ এর মধ্যে পাঠ্যবইয়ের আলোকে তুলনামূলক বিশ্লেষণ করো।ছক-১ এ কোন ধরনের শ্রেণিকরণের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা করো।ক্রমিক শ্রেণিকরণ বলতে কী বোঝ?শ্রেণিকরণের সংজ্ঞা দাও।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।