শেয়ারFacebookWhatsApp

ঘটনা-১ এর ব্যাখ্যাটির বৈশিষ্ট্য নির্ণয় কর।

উত্তর: ঘটনা-১ এর ব্যাখ্যাটি লৌকিক ব্যাখ্যা হিসেবে পরিচিত। নিচে লৌকিক ব্যাখ্যার বৈশিষ্ট্য নির্ণয় করা হলো- ১. লৌকিক ব্যাখ্যায় কার্যকারণ সম্পর্কের কোনো স্থান নেই। এ ব্যাখ্যায় যে কারণ উল্লেখ করা হয় তা কার্যকারণ সম্পর্কে সম্পর্কযুক্ত নয়। এ প্রকার ব্যাখ্যা সাধারণ মানুষের মনোভাব ও দৃষ্টিভঙ্গির ওপর ভিত্তি করে এ ব্যাখ্যা প্রতিষ্ঠিত হয়। যেমন- শীতল দেবী অসন্তুষ্ট হলে কলেরা রোগ হয়। এ ব্যাখ্যা অলৌকিক ও অবাস্তব। এখানে কার্যকারণ সম্পর্কের কোনো স্থান নেই। ২. লৌকিক ব্যাখ্যা অন্ধবিশ্বাস ও কুসংস্কারের ফল। কেননা এ ব্যাখ্যা গোঁড়ামি ও অন্ধবিশ্বাস দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। সাধারণ মানুষ বিনা বিচারে এ ধরনের ব্যাখ্যা প্রদান করে। এ ব্যাখ্যা তারা নিজেরা বিশ্বাস করে এবং অন্যকে বিশ্বাস করতে বাধ্য করে। ফলে তারা মুক্ত ও স্বাধীন চিন্তা করতে পারে না। যুক্তি ও বিজ্ঞান থেকেও তারা অনেক দূরে অবস্থান করে। ৩. লৌকিক ব্যাখ্যা ব্যক্তিভেদে ভিন্ন হয়। যেহেতু মানুষ মনগড়া ধারণার ওপর ভিত্তি করে লৌকিক ব্যাখ্যা প্রদান করে সেহেতু একেক ব্যক্তির কাছে লৌকিক ব্যাখ্যা একেক রকম। আবার বিশ্বাসও যেহেতু মানুষে মানুষে ভিন্ন হয়, তাই ভিন্ন ভিন্ন বিশ্বাসের কারণে ব্যাখ্যাও ভিন্ন ভিন্ন হয়। ৪ . লৌকিক ব্যাখ্যা যাচাইযোগ্য নয়। যেহেতু লৌকিক ব্যাখ্যার ক্ষেত্রে কোনো প্রাকৃতিক নিয়ম বা কার্যকারণ সম্পর্কের উল্লেখ থাকে না, তাই এ ব্যাখ্যা যাচাইযোগ্য নয়। তাছাড়া লৌকিক ব্যাখ্যা বিশ্বাস নির্ভর হয় বলে তা যাচাই করা যায় না। যাচাই করতে গেলেই এ ব্যাখ্যার অসারতা প্রমাণিত হয়। ৫. লৌকিক ব্যাখ্যার কোনো সার্বিক নিয়ম নেই। এ ব্যাখ্যা এক একটি ঘটনাকে একেকভাবে ব্যাখ্যা করে। তাই এখানে কোনো নিয়ম প্রতিষ্ঠিত হয় না। বাস্তবিকপক্ষে অন্ধবিশ্বাস ও লৌকিকতার কোনো সার্বিক নিয়ম নেই। এ ব্যাখ্যা নিয়ম-শৃঙ্খলাবিহীন কুসংস্কারাচ্ছন্ন এক পশ্চাৎপদ প্রক্রিয়া।

HSC Logic 2nd Paper Chapter 6 : ব্যাখ্যা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · Chapter 6 : ব্যাখ্যা · সৃজনশীল

ঘটনা-১ এর ব্যাখ্যাটির বৈশিষ্ট্য নির্ণয় কর।

উদ্দীপক

ঘটনা-১: রাস্তা দিয়ে হাঁটার সময় মাসুদ হঠাৎ পড়ে গেল। সে ভাবল তাকে হয়তো কোনো ভূত ধাক্কা দিয়েছিল। ঘটনা-২: সবুজ একটি আম গাছের নিচ দিয়ে যাচ্ছিল। হঠাৎ তার মাথায় একটি পাকা আম পড়ে। সে ভাবল, মাধ্যাকর্ষণ শক্তির কারণে আমটি তার মাথায় পড়েছে।

Sylhet · 2023

উত্তর

কোনো জটিল, অস্পষ্ট, দুর্বোধ্য বিষয়কে সহজ, সরল ও বোধগম্য করে প্রকাশ করাকে ব্যাখ্যা বলে।

উত্তর

বই ব্যাখ্যা একটি বিষয়কে সহজ ও বোধগম্য করে তোলে। ফলে আমরা বিভিন্ন বিষয়কে বুঝতে এবং সে বিষয় সম্পর্কে বিভিন্ন রকম চিন্তাভাবনা করতে পারি। তাই ব্যাখ্যা অনেক প্রাসঙ্গিক একটি বিষয়।। কোনো ঘটনাকে বাস্তব কারণ উল্লেখের মাধ্যমে জানার জন্য এবং বৈজ্ঞানিকভাবে কোনো ঘটনাকে জানার জন্য ব্যাখ্যার অনেক প্রাসঙ্গিকতা রয়েছে।

উত্তর

ঘটনা-১ এর ব্যাখ্যাটি লৌকিক ব্যাখ্যা হিসেবে পরিচিত। নিচে লৌকিক ব্যাখ্যার বৈশিষ্ট্য নির্ণয় করা হলো- ১. লৌকিক ব্যাখ্যায় কার্যকারণ সম্পর্কের কোনো স্থান নেই। এ ব্যাখ্যায় যে কারণ উল্লেখ করা হয় তা কার্যকারণ সম্পর্কে সম্পর্কযুক্ত নয়। এ প্রকার ব্যাখ্যা সাধারণ মানুষের মনোভাব ও দৃষ্টিভঙ্গির ওপর ভিত্তি করে এ ব্যাখ্যা প্রতিষ্ঠিত হয়। যেমন- শীতল দেবী অসন্তুষ্ট হলে কলেরা রোগ হয়। এ ব্যাখ্যা অলৌকিক ও অবাস্তব। এখানে কার্যকারণ সম্পর্কের কোনো স্থান নেই। ২. লৌকিক ব্যাখ্যা অন্ধবিশ্বাস ও কুসংস্কারের ফল। কেননা এ ব্যাখ্যা গোঁড়ামি ও অন্ধবিশ্বাস দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। সাধারণ মানুষ বিনা বিচারে এ ধরনের ব্যাখ্যা প্রদান করে। এ ব্যাখ্যা তারা নিজেরা বিশ্বাস করে এবং অন্যকে বিশ্বাস করতে বাধ্য করে। ফলে তারা মুক্ত ও স্বাধীন চিন্তা করতে পারে না। যুক্তি ও বিজ্ঞান থেকেও তারা অনেক দূরে অবস্থান করে। ৩. লৌকিক ব্যাখ্যা ব্যক্তিভেদে ভিন্ন হয়। যেহেতু মানুষ মনগড়া ধারণার ওপর ভিত্তি করে লৌকিক ব্যাখ্যা প্রদান করে সেহেতু একেক ব্যক্তির কাছে লৌকিক ব্যাখ্যা একেক রকম। আবার বিশ্বাসও যেহেতু মানুষে মানুষে ভিন্ন হয়, তাই ভিন্ন ভিন্ন বিশ্বাসের কারণে ব্যাখ্যাও ভিন্ন ভিন্ন হয়। ৪ . লৌকিক ব্যাখ্যা যাচাইযোগ্য নয়। যেহেতু লৌকিক ব্যাখ্যার ক্ষেত্রে কোনো প্রাকৃতিক নিয়ম বা কার্যকারণ সম্পর্কের উল্লেখ থাকে না, তাই এ ব্যাখ্যা যাচাইযোগ্য নয়। তাছাড়া লৌকিক ব্যাখ্যা বিশ্বাস নির্ভর হয় বলে তা যাচাই করা যায় না। যাচাই করতে গেলেই এ ব্যাখ্যার অসারতা প্রমাণিত হয়। ৫. লৌকিক ব্যাখ্যার কোনো সার্বিক নিয়ম নেই। এ ব্যাখ্যা এক একটি ঘটনাকে একেকভাবে ব্যাখ্যা করে। তাই এখানে কোনো নিয়ম প্রতিষ্ঠিত হয় না। বাস্তবিকপক্ষে অন্ধবিশ্বাস ও লৌকিকতার কোনো সার্বিক নিয়ম নেই। এ ব্যাখ্যা নিয়ম-শৃঙ্খলাবিহীন কুসংস্কারাচ্ছন্ন এক পশ্চাৎপদ প্রক্রিয়া।

উত্তর

ঘটনা-১ এ লৌকিক ব্যাখ্যা এবং ঘটনা-২ এ বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রতিফলিত হয়েছে। পাঠ্যবইয়ের আলোকে বৈজ্ঞানিক ও লৌকিক ব্যাখ্যার তুলনামূলক বিশ্লেষণ হলো- ১. প্রাকৃতিক ও বৈজ্ঞানিক নিয়ম উল্লেখ করে যখন কোনো ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয় তখন তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে। অন্যদিকে, যখন অতিপ্রাকৃতিক ও মনগড়া কারণ উল্লেখ করে কোনো ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয় তখন তাকে লৌকিক ব্যাখ্যা বলে। ২. বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রাসঙ্গিক হয়ে থাকে। অর্থাৎ, বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রাকৃতিক ও বৈজ্ঞানিক নিয়ম উল্লেখ করে ব্যাখ্যা প্রদান করা হয় বিধায় এ ব্যাখ্যা সংশ্লিষ্ট ঘটনার সাথে প্রাসঙ্গিক হয়ে থাকে। অন্যদিকে, লৌকিক ব্যাখ্যা অপ্রাসঙ্গিক হয়ে থাকে। অর্থাৎ, লৌকিক ব্যাখ্যার অতিপ্রাকৃতিক ও মনগড়া কারণ উল্লেখ করে ব্যাখ্যা করা হয় বিধায় এ প্রকার ব্যাখ্যা সংশ্লিষ্ট ঘটনার সাথে অপ্রাসঙ্গিক হয়ে থাকে। ৩. বৈজ্ঞানিক ব্যাখ্যায় সংযুক্তিকরণ করা হয়। অর্থাৎ, বৈজ্ঞানিক ব্যাখ্যায় সংশ্লিষ্ট ঘটনার নিয়মকে একই জাতীয় অন্যান্য ঘটনার নিয়মের সাথে সংযুক্ত করা হয়। অন্যদিকে, লৌকিক ব্যাখ্যায় সংযুক্তিকরণ নেই। তাই এখানে সমজাতীয় ঘটনাকে কোনো নিয়মের সাথে যুক্ত করা হয় না। ৪. বৈজ্ঞানিক ব্যাখ্যার মাধ্যমে কোনো ঘটনার প্রকৃত রূপ জানা যায়। কেননা এ প্রকার ব্যাখ্যার ঘটনার প্রকৃত কারণ উল্লেখ করে ব্যাখ্যা প্রদান করা হয়। অন্যদিকে, লৌকিক ব্যাখ্যার মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ জানা যায় না। কেননা এখানে ঘটনার প্রকৃত কারণ উল্লেখ করে ব্যাখ্যা করা হয় না।
HSCLogic 2nd PaperChapter 6 : ব্যাখ্যা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ঘটনা-১: ভূমিকম্পের কারণ জানতে চাইলে প্রভাত নাদিমকে বললো, “মাটির উপর দিয়ে যখন বসুদেবী হাঁটেন তখন ভূমিকম্প হয়।” প্রভাতের কাকু বললো, “ভূ-অভ্যন্তরীণ তাপ ও চাপ ভূপৃষ্ঠে বের হওয়ার জন্য ভূত্বকে যে কম্পনের সৃষ্টি করে তাকে ভূমিকম্প বলে । ঘটনা-২: question image

Barisal · 2017

ক
অন্তভুক্তি কী?
খ
ব্যাখ্যা আপেক্ষিক হয় কেন?
গ
ঘটনা-২ এ বৈজ্ঞানিক ব্যাখ্যার কোন রূপটি প্রতিফলিত হয়েছে? বর্ণনা করো ।
ঘ
ঘটনা-১ এ প্রতিফলিত প্রভাত ও প্রভাতের কাকুর বক্তব্যের মধ্যস্থিত পার্থক্যসমূহ বিশ্লেষণ করো ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.ব্যাখ্যা আপেক্ষিক হয় কেন?

ব্যাখ্যা আপেক্ষিক হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.অন্তভুক্তি কী?

অন্তভুক্তি কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

লাকী বলল, 'এ জগৎ খুবই রহস্যময়। বিভিন্ন বইপুস্তক, জ্ঞানী ব্যক্তি, ধার্মিক, দার্শনিক, পুরোহিত ও সমাজের প্রচলিত ধ্যানধারণার মাধ্যমে আমরা এ জগতের রহস্যভেদ করার চেষ্টা করি।' লাবু বলল, 'এসব ব্যক্তিদের আলোচনা থেকে মাধ্যাকর্ষণ নিয়ম, জোয়ার-ভাটা, জড়বস্তুর ভূমিতে পতন ইত্যাদি সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা পাওয়া যায়।' সুমন বলল, 'সাধারণ মানুষ এখনও বিশ্বাস করে যে, জোয়ার-ভাটা হয় কোনো আধ্যাত্মিক শক্তির ইচ্ছায়।'

Sylhet · 2017

ক
পরিশেষ পদ্ধতি কী?
খ
পুত্র সন্তানের জন্মগ্রহণই ব্যবসায়ের উন্নতির কারণ- যুক্তি দোষ নির্ণয় করো।
গ
লাকীর বক্তব্যে কোন বিষয়ের উল্লেখ রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
লাবু ও সুমনের বক্তব্যে যে দুটি বিষয় প্রকাশিত হয়েছে তাদের মধ্যে পার্থক্য দেখাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.পুত্র সন্তানের জন্মগ্রহণই ব্যবসায়ের উন্নতির কারণ- যুক্তি দোষ নির্ণয় করো।

পুত্র সন্তানের জন্মগ্রহণই ব্যবসায়ের উন্নতির কারণ- যুক্তি দোষ নির্ণয় করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.পরিশেষ পদ্ধতি কী?

পরিশেষ পদ্ধতি কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Chittagong · 2017

ক
শ্রেণিকরণের সংজ্ঞা দাও।
খ
ক্রমিক শ্রেণিকরণ বলতে কী বোঝ?
গ
ছক-১ এ কোন ধরনের শ্রেণিকরণের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
ছক-১ এবং ছক-২ এর মধ্যে পাঠ্যবইয়ের আলোকে তুলনামূলক বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.ক্রমিক শ্রেণিকরণ বলতে কী বোঝ?

ক্রমিক শ্রেণিকরণ বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.শ্রেণিকরণের সংজ্ঞা দাও।

শ্রেণিকরণের সংজ্ঞা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঘটনা-১ এ প্রতিফলিত প্রভাত ও প্রভাতের কাকুর বক্তব্যের মধ্যস্থিত পার্থক্যসমূহ বিশ্ঘটনা-২ এ বৈজ্ঞানিক ব্যাখ্যার কোন রূপটি প্রতিফলিত হয়েছে? বর্ণনা করো ।ব্যাখ্যা আপেক্ষিক হয় কেন?অন্তভুক্তি কী?লাবু ও সুমনের বক্তব্যে যে দুটি বিষয় প্রকাশিত হয়েছে তাদের মধ্যে পার্থক্য দেখাও।লাকীর বক্তব্যে কোন বিষয়ের উল্লেখ রয়েছে? ব্যাখ্যা করো।পুত্র সন্তানের জন্মগ্রহণই ব্যবসায়ের উন্নতির কারণ- যুক্তি দোষ নির্ণয় করো।পরিশেষ পদ্ধতি কী?ছক-১ এবং ছক-২ এর মধ্যে পাঠ্যবইয়ের আলোকে তুলনামূলক বিশ্লেষণ করো।ছক-১ এ কোন ধরনের শ্রেণিকরণের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা করো।ক্রমিক শ্রেণিকরণ বলতে কী বোঝ?শ্রেণিকরণের সংজ্ঞা দাও।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।