দৃশ্যকল্প-১ এ বৈজ্ঞানিক ব্যাখ্যার কোন রূপটি নির্দেশিত হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ এ বৈজ্ঞানিক ব্যাখ্যার বিশ্লেষণ রূপটি নির্দেশিত হয়েছে। নিচে তা ব্যাখ্যা করা হলো- এই জাগতে এমন অনেক ঘটনা আছে, যেগুলোর মূলে কেবল একটি কারণ থাকে না, বরং একাধিক ঘটনা বা কারণ মিলিত হয়ে সংশ্লিষ্ট ঘটনা বা কার্যটি সংঘটিত হয়। এরূপ কার্যটিকে বলা হয় মিশ্র বা সংযুক্ত কার্য। এরূপ মিশ্র কারণ সহজ বা প্রাঞ্জলভাবে উপস্থাপন করাই হচ্ছে 'বিশ্লেষণ”। যেমন— ট্রেনের গতি নির্ভর করে ইঞ্জিনের শক্তি, চালকের দক্ষতা, জ্বালানি ও রেললাইনের অবস্থা প্রভৃতি বিষয়ের ওপর। এসব বিষয় বিশ্লেষণের মাধ্যমে ট্রেনের গতি যে একাধিক বিষয় নির্ভর সে বিষয়টি ব্যাখ্যা করা যায়। তেমনি উদ্দীপকের দৃষ্টান্ত-১ এ বর্ণিত, জাহাজের গতি নির্ভর করে নদীর স্রোত, বাতাসের বেগ, সারেং এর দক্ষতা ও ইঞ্জিনের শক্তির ওপর। এভাবে বিশ্লেষণ রূপের মাধ্যমে জাহাজের গতি যে একাধিক বিষয় নির্ভর সে বিষয়টি জানা যায়। তাই বলা যায় দৃশ্যকল্প-১ এ বৈজ্ঞানিক ব্যাখ্যার বিশ্লেষণ রূপটি নির্দেশিত হয়েছে।
HSC Logic 2nd Paper Chapter 6 : ব্যাখ্যা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 6 : ব্যাখ্যা · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ বৈজ্ঞানিক ব্যাখ্যার কোন রূপটি নির্দেশিত হয়েছে? ব্যাখ…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

