ব্যাখ্যার সীমাবদ্ধতা বলতে কী বোঝ?
উত্তর: যেসব বিষয়ের বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া যায় না সেসব বিষয়ই হলো ব্যাখ্যার সীমাবদ্ধতা ।চেতনার মৌলিক অবস্থা হিসেবে রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ, তাপ, শৈত্য ইত্যাদিকে অন্য কোনো বিষয়ের সাথে যুক্ত করা যায় না। তাই এসব বিষয়ের ব্যাখ্যা করা যায় না। পাশাপাশি স্রষ্টা, আত্মা, মানসিক অনুভূতি হিসেবে সুখ, দুঃখ, আনন্দ, বেদনা, প্রেম, বিরহ ইত্যাদির ব্যাখ্যা করা যায় না। এছাড়া ওজন, দেশ, কাল ইত্যাদি পদের বৈজ্ঞানিক ব্যাখ্যা সম্ভব নয়। কারণ এসব গুণকে অন্যান্য গুণের সাথে যুক্ত করা যায় না। তাই এসব বিষয়ের ক্ষেত্রে ব্যাখ্যার সীমাবদ্ধতা পরিলক্ষিত হয়।
HSC Logic 2nd Paper Chapter 6 : ব্যাখ্যা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 6 : ব্যাখ্যা · সৃজনশীল
ব্যাখ্যার সীমাবদ্ধতা বলতে কী বোঝ?
উত্তর

