দৃশ্যকল্প-২ এ জ্ঞানের কোন দুটি বিষয়ের ইঙ্গিত রয়েছে? তাদের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ কর।
উত্তর: দৃশ্যকল্প ২ এ বাংলাদেশে ভূমিকম্প হতে পারে বক্তব্যটি দ্বারা সম্ভাবনা এবং অনামিকার হতভম্ব হয়ে পড়ার ঘটনাটি দ্বারা ( আকস্মিকতার প্রকাশ ঘটানো হয়েছে। অনামিকা নেপালের ভূমিকম্পের সংবাদটা লিটনকে দিলেও সে ভাবেনি এটা তার বন্ধুর মৃত্যুর কারণ হতে পারে। সম্ভাব্য এবং আকস্মিক ঘটনার সাদৃশ্য ও বৈসাদৃশ্য উভয় রয়েছে। নিম্নে সাদৃশ্যগুলো দেওয়া হলো- ১. সম্ভাবনা এ আকস্মিকতা উভয় ব্যবহারিক ঘটনা। ২. সম্ভাবনা এ আকস্মিকতা উভয় কার্যকারণ নিয়মের অন্তর্ভুক্ত ঘটনা। ৩. সম্ভাবনা ও আকস্মিকতা উভয় প্রাকৃতিক নিয়মানুসারে ঘটে থাকে। বৈসাদৃশ্যগুলো নিচে দেওয়া হলো- ১.. সম্ভাবনার জন্ম কার্যকারণ সম্পর্কে অপূর্ণতা থেকে কিন্তু কার্যকারণ সম্পর্কে অজ্ঞতা থেকে আকস্মিকতার জন্ম। ২. সম্ভাবনার ক্ষেত্রে কিছু সংকেত পূর্ব থেকেই জানা থাকে কিন্তু আকস্মিকতার ক্ষেত্রে কোনো সংকেতই পূর্ব থেকে জানা থাকে না। ৩. সম্ভাবনার ক্ষেত্রে মানসিক প্রস্তুতি থাকে কিন্তু আকস্মিকতার ক্ষেত্রে তা থাকে না। পরিশেষে বলা যায় সম্ভাবনা ও আকস্মিকতার পার্থক্যগুলো গৌণ এবং এরা ঘনিষ্ঠ সম্পর্কে আবদ্ধ।
HSC Logic 2nd Paper Chapter 8 : সম্ভাবনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 8 : সম্ভাবনা · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ জ্ঞানের কোন দুটি বিষয়ের ইঙ্গিত রয়েছে? তাদের পারস্পরিক…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর