বক্সারের যুদ্ধের প্রত্যক্ষ কারণ বর্ণনা কর।
উত্তর: ১৭৬৪ সালের ২২ অক্টোবর সংঘটিত বক্সারের যুদ্ধের প্রধান ও প্রত্যক্ষ কারণ ছিল বাংলার নবাব মীর কাসিমের স্বাধীনচেতা মনোভাব এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে বাণিজ্যিক ও প্রশাসনিক স্বার্থের সংঘাত। নবাব কর্তৃক 'দস্তক' বা বাণিজ্যিক শুল্কের অপব্যবহার বন্ধ করা এবং দেশীয় ব্যবসায়ীদের ওপর থেকে শুল্ক তুলে নেওয়াতে ইংরেজরা ক্ষুদ্ধ হয়। মূলত বাংলা থেকে ইংরেজদের একচেটিয়া বাণিজ্যিক ও রাজনৈতিক আধিপত্য খর্ব করার জন্য মীর কাশিমের নেওয়া কঠোর পদক্ষেপগুরোই বক্সারের যুদ্ধের প্রত্যক্ষ কারণ হিসেবে কাজ করে।
HSC History 1st Paper Chapter 1: ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন: ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 1: ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন: ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা · সৃজনশীল
বক্সারের যুদ্ধের প্রত্যক্ষ কারণ বর্ণনা কর।
উত্তর