ঘটনা-২ এ প্রকল্প প্রমাণের কোন দিকটি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: ঘটনা-২ এ প্রকল্প প্রমাণের নিরীক্ষণের মাধ্যমে যাচাইকরণের দিকটি প্রকাশ পেয়েছে। প্রকল্প প্রমাণের প্রধান পদ্ধতি হলো যাচাইকরণ। প্রকল্পকে বাস্তব ঘটনার সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হয়। কোনো ঘটনা বাস্তবের সাথে সামঞ্জস্যপূর্ণ কি না, তা নির্ণয়ের মানদণ্ড হলো যাচাইকরণ বা Verification। অর্থাৎ যাচাইকরণের মাধ্যমে প্রকল্প বাস্তব ঘটনার সাথে সঙ্গতিপূর্ণ বা বাস্তব ঘটনার দ্বারা সমর্থিত এটা প্রমাণ করতে হয়। ঘটনা-২ এ বর্ণিত, মাছ ফরমালিন মুক্ত কি-না এ বিষয়টি বোঝার জন্য মোকতার সাহেব নিরীক্ষণ পদ্ধতির সাহায্যে যাচাই করেছেন। তাই বলা যায়, ঘটনা-২ এ প্রকল্প প্রমাণের নিরীক্ষণের মাধ্যমে যাচাইকরণের দিকটি প্রকাশ পেয়েছে।
HSC Logic 2nd Paper Chapter 4 : প্রকল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 4 : প্রকল্প · সৃজনশীল
ঘটনা-২ এ প্রকল্প প্রমাণের কোন দিকটি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
