শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে আশ্রাফ আলীর বক্তব্য কোন ধরনের ব্যাখ্যাকে নির্দেশ করে?

উত্তর: উদ্দীপকে আশ্রাফ আলীর বক্তব্যের মাধ্যমে লৌকিক ব্যাখ্যা নির্দেশিত হয়েছে। আমরা জানি, ব্যাখ্যা দুই প্রকার। যথা- বৈজ্ঞানিক ব্যাখ্যা ও লৌকিক ব্যাখ্যা। উদ্দীপকে আশ্রাফ আলীর বক্তব্যের মাধ্যমে লৌকিক ব্যাখ্যা নির্দেশিত হয়েছে। এখানে কোনো ঘটনার প্রকৃত কারণ বা কার্যকারণ সম্পর্ক উল্লেখ করে ব্যাখ্যা প্রদান করা হয় না। লৌকিক ব্যাখ্যায় অতি প্রাকৃতিক বিশ্বাস ও মনগড়া কারণ উল্লেখ করা হয়। তাই বলা যায়, যে ব্যাখ্যায় অতি প্রাকৃতিক অস্পষ্ট ও মনগড়া কারণ উল্লেখ করে কোনো ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয় তাকে লৌকিক ব্যাখ্যা বলে। লৌকিক ব্যাখ্যার কোনো অভিন্ন বৈজ্ঞানিক নিয়ম অনুসরণ করা হয় না। এই প্রকার ব্যাখ্যায় প্রকল্পের কোনো ব্যবহার নেই। এখানে ব্যাখ্যায় উল্লিখিত কারণ সংশ্লিষ্ট ঘটনার সাথে অপ্রাসঙ্গিক হয়ে থাকে। আর যখন কোনো ব্যাখ্যা সংশ্লিষ্ট ঘটনার সাথে অপ্রাসঙ্গিক হয়, তখন তার কোনো মূল্য থাকে না। লৌকিক ব্যাখ্যায় শ্রেণিকরণের কোনো ব্যবহার নেই। এখানে কম ব্যাপক কোনো নিয়মকে বেশি ব্যাপক কোনো নিয়মের অধীনে এনে ব্যাখ্যা করা হয় না। লৌকিক ব্যাখ্যায় মানুষ তাদের সাধারণ ধারণা ও বিশ্বাসের ভিত্তিতে ব্যাখ্যা করে থাকে। উদ্দীপকের আশ্রাফ আলী আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ব্যাখ্যায় মানুষের পাপের শাস্তিস্বরূপ সৃষ্টিকর্তা অগ্নিবর্ষণ করেছেন বলে ব্যাখ্যা প্রদান করেছেন। এখানে আশ্রাফ আলী তার নিজের ধারণা ও বিশ্বাসের ভিত্তিতে ঘটনার ব্যাখ্যা প্রদান করেছেন। তাই আশ্রাফ আলীর বক্তব্যের মাধ্যমে লৌকিক ব্যাখ্যা নির্দেশিত হয়েছে।

HSC Logic 2nd Paper Chapter 6 : ব্যাখ্যা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · Chapter 6 : ব্যাখ্যা · সৃজনশীল

উদ্দীপকে আশ্রাফ আলীর বক্তব্য কোন ধরনের ব্যাখ্যাকে নির্দেশ করে?

উদ্দীপক

আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে একটি গ্রাম সম্পূর্ণ বিলীন হয়ে গেল। আশ্রাফ আলী বললেন, মানুষের পাপের শাস্তিস্বরূপ সৃষ্টিকর্তা অগ্নিবর্ষণ করেছেন। তার ছেলে রিফাত বলল, ভূগর্ভস্থ গলিত পদার্থ বিভিন্ন প্রাকৃতিক কারণে বের হয়ে আসায় এমনটি ঘটেছে।

Rajshahi · 2024

উত্তর

কোনো জটিল, দুর্বোধ্য, অস্পষ্ট ও রহস্যময় ঘটনাকে সহজ, সরল, স্পষ্ট ও বোধগম্যভাবে প্রকাশ করাকে ব্যাখ্যা বলে।

উত্তর

ব্যাখ্যার মাধ্যমে বিভিন্ন জটিল ঘটনাকে সহজ ও বোধগম্যভাবে প্রকাশ করা হয়। এছাড়া বিভিন্ন ঘটনার ব্যাখ্যায় একটির সাথে অন্যটির সাদৃশ্য নির্ণয় করে এবং একটি কম ব্যাপক বিষয়কে একটি বেশি ব্যাপক বিষয়ের অন্তর্ভুক্ত করে ব্যাখ্যা করা হয়। মানবমনের বিভিন্ন মৌলিক অনুভূতি যেমন- সুখ, দুঃখ, আনন্দ, বেদনা ইত্যাদি একক ও অনন্য বিষয়। এদের একটিকে অন্যটির সাথে তুলনা করা বা অন্য কোনো নিয়মের অন্তর্ভুক্ত করা যায় না। তাই মনের মৌলিক অনুভূতিগুলোর ব্যাখ্যা প্রদান করা যায় না।

উত্তর

উদ্দীপকে আশ্রাফ আলীর বক্তব্যের মাধ্যমে লৌকিক ব্যাখ্যা নির্দেশিত হয়েছে। আমরা জানি, ব্যাখ্যা দুই প্রকার। যথা- বৈজ্ঞানিক ব্যাখ্যা ও লৌকিক ব্যাখ্যা। উদ্দীপকে আশ্রাফ আলীর বক্তব্যের মাধ্যমে লৌকিক ব্যাখ্যা নির্দেশিত হয়েছে। এখানে কোনো ঘটনার প্রকৃত কারণ বা কার্যকারণ সম্পর্ক উল্লেখ করে ব্যাখ্যা প্রদান করা হয় না। লৌকিক ব্যাখ্যায় অতি প্রাকৃতিক বিশ্বাস ও মনগড়া কারণ উল্লেখ করা হয়। তাই বলা যায়, যে ব্যাখ্যায় অতি প্রাকৃতিক অস্পষ্ট ও মনগড়া কারণ উল্লেখ করে কোনো ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয় তাকে লৌকিক ব্যাখ্যা বলে। লৌকিক ব্যাখ্যার কোনো অভিন্ন বৈজ্ঞানিক নিয়ম অনুসরণ করা হয় না। এই প্রকার ব্যাখ্যায় প্রকল্পের কোনো ব্যবহার নেই। এখানে ব্যাখ্যায় উল্লিখিত কারণ সংশ্লিষ্ট ঘটনার সাথে অপ্রাসঙ্গিক হয়ে থাকে। আর যখন কোনো ব্যাখ্যা সংশ্লিষ্ট ঘটনার সাথে অপ্রাসঙ্গিক হয়, তখন তার কোনো মূল্য থাকে না। লৌকিক ব্যাখ্যায় শ্রেণিকরণের কোনো ব্যবহার নেই। এখানে কম ব্যাপক কোনো নিয়মকে বেশি ব্যাপক কোনো নিয়মের অধীনে এনে ব্যাখ্যা করা হয় না। লৌকিক ব্যাখ্যায় মানুষ তাদের সাধারণ ধারণা ও বিশ্বাসের ভিত্তিতে ব্যাখ্যা করে থাকে। উদ্দীপকের আশ্রাফ আলী আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ব্যাখ্যায় মানুষের পাপের শাস্তিস্বরূপ সৃষ্টিকর্তা অগ্নিবর্ষণ করেছেন বলে ব্যাখ্যা প্রদান করেছেন। এখানে আশ্রাফ আলী তার নিজের ধারণা ও বিশ্বাসের ভিত্তিতে ঘটনার ব্যাখ্যা প্রদান করেছেন। তাই আশ্রাফ আলীর বক্তব্যের মাধ্যমে লৌকিক ব্যাখ্যা নির্দেশিত হয়েছে।

উত্তর

উদ্দীপকের আশ্রাফ আলীর বক্তব্যের মাধ্যমে লৌকিক ব্যাখ্যা এবং তার ছেলে রিফাতের বক্তব্যের মাধ্যমে বৈজ্ঞানিক ব্যাখ্যা নির্দেশিত হয়েছে। আর এই দুই প্রকার ব্যাখ্যার মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য রয়েছে। উদ্দীপকে আশ্রাফ আলী আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণ হিসেবে মানুষের পাপের শাস্তিস্বরূপ সৃষ্টিকর্তা অগ্নিবর্ষণ করেছেন বলে ব্যাখ্যা প্রদান করেছেন। এখানে আশ্রাফ আলী ব্যক্তিগত বিশ্বাস ও ধ্যানধারণার ওপর ভিত্তি করে ব্যাখ্যা প্রদান করেছেন। তাই আশ্রাফ আলীর ব্যাখ্যার মাধ্যমে লৌকিক-ব্যাখ্যা নির্দেশিত হয়েছে। লৌকিক ব্যাখ্যায় অমৌলিক, গুরুত্বহীন বৈশিষ্ট্য এবং অপ্রাসঙ্গিক বিষয় বিবেচনা করে ব্যাখ্যা প্রদান করা হয়। এই প্রকার ব্যাখ্যায় তাই কার্যকারণ সম্পর্ক বিদ্যমান থাকে না। লৌকিক ব্যাখ্যায় প্রকল্পের কোনো ব্যবহার নেই। এখানে ঘটনা ব্যাখ্যার ক্ষেত্রে কোনো সংযুক্তিকরণ করা হয় না। লৌকিক ব্যাখ্যার নির্দিষ্ট কোনো নিয়ম নেই। তাই এই ব্যাখ্যা বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে বিভিন্ন রকম হয়ে থাকে। অপরপক্ষে আশ্রাফ আলীর ছেলে বিফাত আগোয়গিরির অদ্ভুৎপাতের কারণ হিসেবে ভূগর্ভস্থ গলিত পদার্থ বিভিন্ন প্রাকৃতিক কারণে অধিবর্ষণ হয় বলে ব্যাখ্যা প্রদান করেছে। এখানে রিফাত প্রাকৃতিক বা বৈজ্ঞানিক নিয়মের মাধ্যমে ব্যাখ্যা প্রদান করেছে। তাই বিক্ষাতের ব্যাখ্যার মাধ্যমে বৈজ্ঞানিক ব্যাখ্যা নির্দেশিত হয়েছে। বৈজ্ঞানিক ব্যাখ্যায় প্রকল্পের ব্যবহার আছে। এখানে শ্রেণিকরণের ব্যবহার আছে। বৈজ্ঞানিক ব্যাখ্যায় কার্যকারণ সম্পর্ক নিয়ে ব্যাখ্যা প্রদান করা হয় বিধায় এর মাধ্যমে একটি ঘটনার প্রকৃত রূপ জানা যায়। পরিশেষে বলা যায়, বৈজ্ঞানিক ব্যাখ্যার মাধ্যমে এমন কিছু বৈজ্ঞানিক ও যৌক্তিক বিষয় বিদ্যমান থাকে, যা লৌকিক ব্যাখ্যার মধ্যে থাকে না। তাই বৈজ্ঞানিক ব্যাখ্যাই যথার্থ ব্যাখ্যা।
HSCLogic 2nd PaperChapter 6 : ব্যাখ্যা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ঘটনা-১: ভূমিকম্পের কারণ জানতে চাইলে প্রভাত নাদিমকে বললো, “মাটির উপর দিয়ে যখন বসুদেবী হাঁটেন তখন ভূমিকম্প হয়।” প্রভাতের কাকু বললো, “ভূ-অভ্যন্তরীণ তাপ ও চাপ ভূপৃষ্ঠে বের হওয়ার জন্য ভূত্বকে যে কম্পনের সৃষ্টি করে তাকে ভূমিকম্প বলে । ঘটনা-২: question image

Barisal · 2017

ক
অন্তভুক্তি কী?
খ
ব্যাখ্যা আপেক্ষিক হয় কেন?
গ
ঘটনা-২ এ বৈজ্ঞানিক ব্যাখ্যার কোন রূপটি প্রতিফলিত হয়েছে? বর্ণনা করো ।
ঘ
ঘটনা-১ এ প্রতিফলিত প্রভাত ও প্রভাতের কাকুর বক্তব্যের মধ্যস্থিত পার্থক্যসমূহ বিশ্লেষণ করো ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.ব্যাখ্যা আপেক্ষিক হয় কেন?

ব্যাখ্যা আপেক্ষিক হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.অন্তভুক্তি কী?

অন্তভুক্তি কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

লাকী বলল, 'এ জগৎ খুবই রহস্যময়। বিভিন্ন বইপুস্তক, জ্ঞানী ব্যক্তি, ধার্মিক, দার্শনিক, পুরোহিত ও সমাজের প্রচলিত ধ্যানধারণার মাধ্যমে আমরা এ জগতের রহস্যভেদ করার চেষ্টা করি।' লাবু বলল, 'এসব ব্যক্তিদের আলোচনা থেকে মাধ্যাকর্ষণ নিয়ম, জোয়ার-ভাটা, জড়বস্তুর ভূমিতে পতন ইত্যাদি সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা পাওয়া যায়।' সুমন বলল, 'সাধারণ মানুষ এখনও বিশ্বাস করে যে, জোয়ার-ভাটা হয় কোনো আধ্যাত্মিক শক্তির ইচ্ছায়।'

Sylhet · 2017

ক
পরিশেষ পদ্ধতি কী?
খ
পুত্র সন্তানের জন্মগ্রহণই ব্যবসায়ের উন্নতির কারণ- যুক্তি দোষ নির্ণয় করো।
গ
লাকীর বক্তব্যে কোন বিষয়ের উল্লেখ রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
লাবু ও সুমনের বক্তব্যে যে দুটি বিষয় প্রকাশিত হয়েছে তাদের মধ্যে পার্থক্য দেখাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.পুত্র সন্তানের জন্মগ্রহণই ব্যবসায়ের উন্নতির কারণ- যুক্তি দোষ নির্ণয় করো।

পুত্র সন্তানের জন্মগ্রহণই ব্যবসায়ের উন্নতির কারণ- যুক্তি দোষ নির্ণয় করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.পরিশেষ পদ্ধতি কী?

পরিশেষ পদ্ধতি কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Chittagong · 2017

ক
শ্রেণিকরণের সংজ্ঞা দাও।
খ
ক্রমিক শ্রেণিকরণ বলতে কী বোঝ?
গ
ছক-১ এ কোন ধরনের শ্রেণিকরণের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
ছক-১ এবং ছক-২ এর মধ্যে পাঠ্যবইয়ের আলোকে তুলনামূলক বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.ক্রমিক শ্রেণিকরণ বলতে কী বোঝ?

ক্রমিক শ্রেণিকরণ বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.শ্রেণিকরণের সংজ্ঞা দাও।

শ্রেণিকরণের সংজ্ঞা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঘটনা-১ এ প্রতিফলিত প্রভাত ও প্রভাতের কাকুর বক্তব্যের মধ্যস্থিত পার্থক্যসমূহ বিশ্ঘটনা-২ এ বৈজ্ঞানিক ব্যাখ্যার কোন রূপটি প্রতিফলিত হয়েছে? বর্ণনা করো ।ব্যাখ্যা আপেক্ষিক হয় কেন?অন্তভুক্তি কী?লাবু ও সুমনের বক্তব্যে যে দুটি বিষয় প্রকাশিত হয়েছে তাদের মধ্যে পার্থক্য দেখাও।লাকীর বক্তব্যে কোন বিষয়ের উল্লেখ রয়েছে? ব্যাখ্যা করো।পুত্র সন্তানের জন্মগ্রহণই ব্যবসায়ের উন্নতির কারণ- যুক্তি দোষ নির্ণয় করো।পরিশেষ পদ্ধতি কী?ছক-১ এবং ছক-২ এর মধ্যে পাঠ্যবইয়ের আলোকে তুলনামূলক বিশ্লেষণ করো।ছক-১ এ কোন ধরনের শ্রেণিকরণের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা করো।ক্রমিক শ্রেণিকরণ বলতে কী বোঝ?শ্রেণিকরণের সংজ্ঞা দাও।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।