শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে হাতেম আলী ও জাহিদ সাহেবের বক্তব্যের কোনো পার্থক্য আছে কী? তা বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকে হাতেম আলীর বক্তব্যে লৌকিক ব্যাখ্যা এবং জাহিদ সাহেবের বক্তব্যে বৈজ্ঞানিক ব্যাখ্যার প্রতিফলন ঘটেছে। নিচে লৌকিক ব্যাখ্যা এবং বৈজ্ঞানিক ব্যাখ্যার মধ্যে পার্থক্য বিশ্লেষণ করা হলো- ১. যে ব্যাখ্যায় প্রাকৃতিক ও বৈজ্ঞানিক নিয়ম উল্লেখ করে কোনো ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয় তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে। অন্যদিকে, যে ব্যাখ্যায় অতিপ্রাকৃতিক ও কাল্পনিক কারণ উল্লেখ করে কোনো ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয় তাকে লৌকিক ব্যাখ্যা বলে। ২. বৈজ্ঞানিক ব্যাখ্যাসংশ্লিষ্ট ঘটনার সাথে প্রাসঙ্গিক' হয়ে থাকে। আর প্রাসঙ্গিকতা ব্যাখ্যার একটি বড় গুণ। অন্যদিকে, লৌকিক ব্যাখ্যা সংশ্লিষ্ট ঘটনার সাথে অপ্রাসঙ্গিক হয়ে থাকে। অর্থাৎ এখানে ঘটনার প্রাসঙ্গিকতা অনুপস্থিত থাকে। ৩. বৈজ্ঞানিক ব্যাখ্যায় সংযুক্তিকরণ করা হয়। এখানে কোনো ঘটনাকে সমজাতীয় অন্যান্য ঘটনার সাথে সংযুক্ত করে ব্যাখ্যা প্রদান করা হয়। অন্যদিকে, লৌকিক ব্যাখ্যায় সংযুক্তিকরণ নেই। তাই এখানে সংশ্লিষ্ট ঘটনাকে অন্যান্য ঘটনার সাথে সংযুক্ত করা হয় না। ৪. বৈজ্ঞানিক ব্যাখ্যায় যেহেতু প্রকৃত কারণ উল্লেখ করে ব্যাখ্যা প্রদান করা হয়, তাই এ ব্যাখ্যা সবসময় একই থাকে। অর্থাৎ, বৈজ্ঞানিক ব্যাখ্যা ব্যক্তিভেদে ভিন্ন হয় না। অন্যদিকে, লৌকিক ব্যাখ্যায় অতিপ্রাকৃতিক, কারণ ও ব্যক্তির ব্যক্তিগত বিশ্বাস প্রতিফলিত হয়ে থাকে। তাই এ ব্যাখ্যা ব্যক্তিভেদে ভিন্ন হয়ে থাকে। পরিশেষে বলা যায়, বৈজ্ঞানিক ও লৌকিক ব্যাখ্যার মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য রয়েছে। তবে উভয় প্রকার ব্যাখ্যার মধ্যে বৈজ্ঞানিক ব্যাখ্যাই প্রকৃত ব্যাখ্যা প্রদান করে থাকে।

HSC Logic 2nd Paper Chapter 6 : ব্যাখ্যা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · Chapter 6 : ব্যাখ্যা · সৃজনশীল

উদ্দীপকে হাতেম আলী ও জাহিদ সাহেবের বক্তব্যের কোনো পার্থক্য আছে কী? …

উদ্দীপক

গ্রামের গরিব কৃষক হাতেম আলীর মতে, দেশের মানুষ তেমন কোনো ভালো কাজ করে না। সেই কারণে মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে। অপরদিকে, গ্রামের শিক্ষক জাহিদ সাহেবের মতে, আসলে মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলে না বলেই করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে।

Comilla · 2024

উত্তর

যে বৈজ্ঞানিক ব্যাখ্যায় কোনো কম ব্যাপক নিয়মকে কোনো বেশি ব্যাপক নিয়মের অন্তর্ভুক্ত করে ব্যাখ্যা প্রদান করা হয় তাকে অন্তর্ভুক্ত বলে।

উত্তর

বৈজ্ঞানিক ব্যাখ্যার সীমাবদ্ধতা বলতে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা প্রদানে অপারগতাকে বোঝায়। বৈজ্ঞানিক ব্যাখ্যায় প্রাকৃতিক বা বৈজ্ঞানিক নিয়ম উল্লেখ করে কোনো ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয়। কোনো বিষয়ের বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রদান করার জন্য কতকগুলো নিয়ম অনুসরণ করতে হয়। কিন্তু এমন কিছু বিষয় আছে যেখানে বৈজ্ঞানিক ব্যাখ্যার নিয়মগুলো প্রয়োগ করে ব্যাখ্যা প্রদান করা যায় না। যেসব ক্ষেত্রে বৈজ্ঞানিক ব্যাখ্যার নিয়ম অনুসরণ করে ব্যাখ্যা প্রদান করা যায় না, সেটাই হলো বৈজ্ঞানিক ব্যাখ্যার সীমাবদ্ধতা।

উত্তর

উদ্দীপকের কৃষক হাতেম আলীর বক্তব্যে লৌকিক ব্যাখ্যার প্রতিফলন ঘটেছে। কোনো জটিল, দুর্বোধ্য, অস্পষ্ট ও রহস্যময় বিষয়কে সহজ, সরল ও স্পষ্টভাবে উপস্থাপন করাকে ব্যাখ্যা বলে। কোনো ঘটনা ব্যাখ্যার ক্ষেত্রে কোনো কোনো সময় প্রাকৃতিক ও বৈজ্ঞানিক নিয়ম উল্লেখ করে ব্যাখ্যা করা হয়। আবার কোনো কোনো সময় অতিপ্রাকৃতিক ও মনগড়া কারণ উল্লেখ করে ঘটনার ব্যাখ্যা করা হয় তখন তাকে লৌকিক ব্যাখ্যা বলে। লৌকিক ব্যাখ্যা ব্যক্তির ব্যক্তিগত বিশ্বাস ও ধ্যান-ধারণার ওপর নির্ভরশীল। তাই এ প্রকার ব্যাখ্যার কোনো যৌক্তিক ও বৈজ্ঞানিক মূল্য নেই। আলোচ্য উদ্দীপকের গরিব কৃষক হাতেম আলী তার ব্যক্তিগত বিশ্বাস ও ধ্যানধারণার ওপর ভিত্তি করে বলেন, দেশের মানুষ তেমন কোনো ভালো কাজ করে না, সেই কারণে মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে। এখানে কৃষক হাতেম আলীর ব্যাখ্যায় অতিপ্রাকৃতিক ও কাল্পনিক কারণ উল্লেখ করা হয়েছে। তাই কৃষক হাতেম আলীর ব্যাখ্যা লৌকিক ব্যাখ্যা। পরিশেষে বলা যায়, লৌকিক ব্যাখ্যায় অতিপ্রাকৃতিক ও মনগড়া কারণ উল্লেখ করা হয় বিধায় এ প্রকার ব্যাখ্যার কোনো গ্রহণযোগ্যতা নেই। তাই এ প্রকার ব্যাখ্যা মূল্যহীন।।

উত্তর

উদ্দীপকে হাতেম আলীর বক্তব্যে লৌকিক ব্যাখ্যা এবং জাহিদ সাহেবের বক্তব্যে বৈজ্ঞানিক ব্যাখ্যার প্রতিফলন ঘটেছে। নিচে লৌকিক ব্যাখ্যা এবং বৈজ্ঞানিক ব্যাখ্যার মধ্যে পার্থক্য বিশ্লেষণ করা হলো- ১. যে ব্যাখ্যায় প্রাকৃতিক ও বৈজ্ঞানিক নিয়ম উল্লেখ করে কোনো ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয় তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে। অন্যদিকে, যে ব্যাখ্যায় অতিপ্রাকৃতিক ও কাল্পনিক কারণ উল্লেখ করে কোনো ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয় তাকে লৌকিক ব্যাখ্যা বলে। ২. বৈজ্ঞানিক ব্যাখ্যাসংশ্লিষ্ট ঘটনার সাথে প্রাসঙ্গিক' হয়ে থাকে। আর প্রাসঙ্গিকতা ব্যাখ্যার একটি বড় গুণ। অন্যদিকে, লৌকিক ব্যাখ্যা সংশ্লিষ্ট ঘটনার সাথে অপ্রাসঙ্গিক হয়ে থাকে। অর্থাৎ এখানে ঘটনার প্রাসঙ্গিকতা অনুপস্থিত থাকে। ৩. বৈজ্ঞানিক ব্যাখ্যায় সংযুক্তিকরণ করা হয়। এখানে কোনো ঘটনাকে সমজাতীয় অন্যান্য ঘটনার সাথে সংযুক্ত করে ব্যাখ্যা প্রদান করা হয়। অন্যদিকে, লৌকিক ব্যাখ্যায় সংযুক্তিকরণ নেই। তাই এখানে সংশ্লিষ্ট ঘটনাকে অন্যান্য ঘটনার সাথে সংযুক্ত করা হয় না। ৪. বৈজ্ঞানিক ব্যাখ্যায় যেহেতু প্রকৃত কারণ উল্লেখ করে ব্যাখ্যা প্রদান করা হয়, তাই এ ব্যাখ্যা সবসময় একই থাকে। অর্থাৎ, বৈজ্ঞানিক ব্যাখ্যা ব্যক্তিভেদে ভিন্ন হয় না। অন্যদিকে, লৌকিক ব্যাখ্যায় অতিপ্রাকৃতিক, কারণ ও ব্যক্তির ব্যক্তিগত বিশ্বাস প্রতিফলিত হয়ে থাকে। তাই এ ব্যাখ্যা ব্যক্তিভেদে ভিন্ন হয়ে থাকে। পরিশেষে বলা যায়, বৈজ্ঞানিক ও লৌকিক ব্যাখ্যার মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য রয়েছে। তবে উভয় প্রকার ব্যাখ্যার মধ্যে বৈজ্ঞানিক ব্যাখ্যাই প্রকৃত ব্যাখ্যা প্রদান করে থাকে।
HSCLogic 2nd PaperChapter 6 : ব্যাখ্যা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ঘটনা-১: ভূমিকম্পের কারণ জানতে চাইলে প্রভাত নাদিমকে বললো, “মাটির উপর দিয়ে যখন বসুদেবী হাঁটেন তখন ভূমিকম্প হয়।” প্রভাতের কাকু বললো, “ভূ-অভ্যন্তরীণ তাপ ও চাপ ভূপৃষ্ঠে বের হওয়ার জন্য ভূত্বকে যে কম্পনের সৃষ্টি করে তাকে ভূমিকম্প বলে । ঘটনা-২: question image

Barisal · 2017

ক
অন্তভুক্তি কী?
খ
ব্যাখ্যা আপেক্ষিক হয় কেন?
গ
ঘটনা-২ এ বৈজ্ঞানিক ব্যাখ্যার কোন রূপটি প্রতিফলিত হয়েছে? বর্ণনা করো ।
ঘ
ঘটনা-১ এ প্রতিফলিত প্রভাত ও প্রভাতের কাকুর বক্তব্যের মধ্যস্থিত পার্থক্যসমূহ বিশ্লেষণ করো ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.ব্যাখ্যা আপেক্ষিক হয় কেন?

ব্যাখ্যা আপেক্ষিক হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.অন্তভুক্তি কী?

অন্তভুক্তি কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

লাকী বলল, 'এ জগৎ খুবই রহস্যময়। বিভিন্ন বইপুস্তক, জ্ঞানী ব্যক্তি, ধার্মিক, দার্শনিক, পুরোহিত ও সমাজের প্রচলিত ধ্যানধারণার মাধ্যমে আমরা এ জগতের রহস্যভেদ করার চেষ্টা করি।' লাবু বলল, 'এসব ব্যক্তিদের আলোচনা থেকে মাধ্যাকর্ষণ নিয়ম, জোয়ার-ভাটা, জড়বস্তুর ভূমিতে পতন ইত্যাদি সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা পাওয়া যায়।' সুমন বলল, 'সাধারণ মানুষ এখনও বিশ্বাস করে যে, জোয়ার-ভাটা হয় কোনো আধ্যাত্মিক শক্তির ইচ্ছায়।'

Sylhet · 2017

ক
পরিশেষ পদ্ধতি কী?
খ
পুত্র সন্তানের জন্মগ্রহণই ব্যবসায়ের উন্নতির কারণ- যুক্তি দোষ নির্ণয় করো।
গ
লাকীর বক্তব্যে কোন বিষয়ের উল্লেখ রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
লাবু ও সুমনের বক্তব্যে যে দুটি বিষয় প্রকাশিত হয়েছে তাদের মধ্যে পার্থক্য দেখাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.পুত্র সন্তানের জন্মগ্রহণই ব্যবসায়ের উন্নতির কারণ- যুক্তি দোষ নির্ণয় করো।

পুত্র সন্তানের জন্মগ্রহণই ব্যবসায়ের উন্নতির কারণ- যুক্তি দোষ নির্ণয় করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.পরিশেষ পদ্ধতি কী?

পরিশেষ পদ্ধতি কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Chittagong · 2017

ক
শ্রেণিকরণের সংজ্ঞা দাও।
খ
ক্রমিক শ্রেণিকরণ বলতে কী বোঝ?
গ
ছক-১ এ কোন ধরনের শ্রেণিকরণের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
ছক-১ এবং ছক-২ এর মধ্যে পাঠ্যবইয়ের আলোকে তুলনামূলক বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.ক্রমিক শ্রেণিকরণ বলতে কী বোঝ?

ক্রমিক শ্রেণিকরণ বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.শ্রেণিকরণের সংজ্ঞা দাও।

শ্রেণিকরণের সংজ্ঞা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঘটনা-১ এ প্রতিফলিত প্রভাত ও প্রভাতের কাকুর বক্তব্যের মধ্যস্থিত পার্থক্যসমূহ বিশ্ঘটনা-২ এ বৈজ্ঞানিক ব্যাখ্যার কোন রূপটি প্রতিফলিত হয়েছে? বর্ণনা করো ।ব্যাখ্যা আপেক্ষিক হয় কেন?অন্তভুক্তি কী?লাবু ও সুমনের বক্তব্যে যে দুটি বিষয় প্রকাশিত হয়েছে তাদের মধ্যে পার্থক্য দেখাও।লাকীর বক্তব্যে কোন বিষয়ের উল্লেখ রয়েছে? ব্যাখ্যা করো।পুত্র সন্তানের জন্মগ্রহণই ব্যবসায়ের উন্নতির কারণ- যুক্তি দোষ নির্ণয় করো।পরিশেষ পদ্ধতি কী?ছক-১ এবং ছক-২ এর মধ্যে পাঠ্যবইয়ের আলোকে তুলনামূলক বিশ্লেষণ করো।ছক-১ এ কোন ধরনের শ্রেণিকরণের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা করো।ক্রমিক শ্রেণিকরণ বলতে কী বোঝ?শ্রেণিকরণের সংজ্ঞা দাও।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।