উদ্দীপকে (?) চিহ্নিত স্থানে নির্দেশিত বিষয়টি পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে (?) চিহ্নিত স্থান বৈজ্ঞানিক ব্যাখ্যাকে নির্দেশ করছে। নিচে তা পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করা হলো- ব্যাখ্যাকরণ বলতে সাধারণ বৈজ্ঞানিক ব্যাখ্যাকেই বোঝায়। এই প্রক্রিয়ার মাধ্যমে জটিল ও কঠিন বিষয়কে সহজভাবে উপস্থাপন করা হয়। সাধারণত ব্যাখ্যাকরণ প্রক্রিয়া তিনটি ধাপে সম্পন্ন হয়। প্রথম অংশে ঘটনার কার্যকারণ নির্ণয়ের জন্য তার বিভিন্ন অংশ বিশ্লেষণ করা হয়। দ্বিতীয় অংশে সেই ঘটনার সাথে অন্য ঘটনার সাদৃশ্য আবিষ্কার করে ব্যাখ্যা দেওয়া যায়। যাকে বলে শৃঙ্খলযোজন। তৃতীয় অংশে বর্ণিত বিষয় বা অল্প ব্যাপক নিয়মকে অধিক ব্যাপক নিয়মের আওতায় এনে ব্যাখ্যা করা যায়, যা অন্তর্ভুক্তি নামে পরিচিত। তেমনি উদ্দীপকের উল্লেখিত চিত্রে শৃঙ্খলযোজন এবং A ও B এর মাধ্যমে বিশ্লেষণ এবং অন্তর্ভুক্তিকে বোঝানো হয়েছে। এসব বৈজ্ঞানিক ব্যাখ্যার তিনটি রূপ বা ধাপ।অতএব বলা যায় , উদ্দীপকে (?) চিহ্নের মাধ্যমে বৈজ্ঞানিক ব্যাখ্যাকে বোঝানো হয়েছে।
HSC Logic 2nd Paper Chapter 6 : ব্যাখ্যা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 6 : ব্যাখ্যা · সৃজনশীল
উদ্দীপকে (?) চিহ্নিত স্থানে নির্দেশিত বিষয়টি পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর

