বিশ্লেষণ বলতে কী বোঝ?
উত্তর: বৈজ্ঞানিক ব্যাখ্যায় মিশ্রকার্যের কারণগুলোকে আলাদা করে দেখানো হয়। এভাবে একটি ঘটনার মিশ্রকার্য ব্যাখ্যার প্রক্রিয়াকেই বলে বিশ্লেষণ। মিশ্রকার্য হলো কতকগুলো স্বতন্ত্র কারণের মিলিত ফল। বৈজ্ঞানিক ব্যাখ্যায় বিশ্লেষণের মাধ্যমে মিশ্রকার্যের কারণগুলো পৃথক পৃথকভাবে দেখানো হয়। যেমন: নদীতে নৌকা চালানো একটি মিশ্রকার্য। কারণ নৌকা চালানোর ক্ষেত্রে কতকগুলো স্বতন্ত্র কারণ একসাথে কাজ করে। এগুলো হলো: ১. নদীর স্রোত, ২. বাতাসের বেগ, ৩. মাঝির দক্ষতা, ৪. দাঁড়ের ব্যবহার। এভাবে 'বিশ্লেষণ' রূপের মাধ্যমে দেখানো হয় একটি কার্য কতকগুলো স্বতন্ত্র কারণের মিলিত ফল।
HSC Logic 2nd Paper Chapter 6 : ব্যাখ্যা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 6 : ব্যাখ্যা · সৃজনশীল
বিশ্লেষণ বলতে কী বোঝ?
উত্তর

