উদ্দীপকে আসিফের বক্তব্যে ব্যাখ্যার কোন রূপটি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে আসিফের বক্তব্যে বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ শৃঙ্খলযোজন প্রকাশ পেয়েছে। বৈজ্ঞানিক ব্যাখ্যায় প্রাকৃতিক বা বৈজ্ঞানিক নিয়ম উল্লেখ করে কোনো ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয়। বৈজ্ঞানিক ব্যাখ্যার প্রকৃতি পর্যালোচনা করে যুক্তিবিদগণ এর তিনটি রূপের কথা বলেছেন যার মধ্যে দ্বিতীয়টি হলো শৃঙ্খলযোজন। যে বৈজ্ঞানিক ব্যাখ্যার ক্ষেত্রে কোনো কার্য ও তার দূরবর্তী কারণের মধ্যে বিভিন্ন পর্যায় আবিষ্কার করা হয় তাকে শৃঙ্খলযোজন বলে। শৃঙ্খলযোজনের মাধ্যমে দেখানো হয় যে, কোনো কার্য তার কারণ থেকে সরাসরি উদ্ভূত হয় না। কারণ থেকে কার্য সংঘটিত হওয়ার মধ্যে অনেকগুলো পর্যায় থাকে। এ মধ্যবর্তী পর্যায়কে শৃঙ্খলযোজন বলে। উদ্দীপকে বর্ণিত আসিফ বলে, 'এ বছর সুবর্ণ হওয়ায় ফসল ভালো হবে, কৃষক ভালো দাম পাবে এবং দেশের সমৃদ্ধি আসবে।' এভাবে শৃঙ্খলযোজনের মাধ্যমে কারণ থেকে কার্য সংঘটিত হওয়ার মধ্যবর্তী পর্যায়কে দেখানো হয়।
HSC Logic 2nd Paper Chapter 6 : ব্যাখ্যা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 6 : ব্যাখ্যা · সৃজনশীল
উদ্দীপকে আসিফের বক্তব্যে ব্যাখ্যার কোন রূপটি প্রকাশ পেয়েছে? ব্যাখ্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

