শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে জাহিদ ও জামালের উক্তি দুটি বৈজ্ঞানিক ব্যাখ্যার আলোকে বিশ্লেষণ করো।

উত্তর: উদ্দীপকের জাহিদের বক্তব্যে বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ 'বিশ্লেষণ' এবং জামালের বক্তব্যে বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ 'অন্তর্ভুক্তি'র নির্দেশ পাওয়া যায়। নিচে এ দুটি রূপ বিশ্লেষণ করা হলো- বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপগুলোর মধ্যে প্রথম রূপ হলো বিশ্লেষণ। যখন কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যার কোনো মিশ্রকার্যের স্বতন্ত্র কারণসমূহ ভিন্ন ভিন্নভাবে উল্লেখ করা হয় তখন তাকে বিশ্লেষণ বলে। কোনো মিশ্রকার্য বিশ্লেষণ করলে দেখা যায় যে, এখানে অনেকগুলো স্বতন্ত্র কারণ বিদ্যমান রয়েছে। যেমন- নদীতে নৌকা চালানো একটি মিশ্রকার্য। এক্ষেত্রে যেসব স্বতন্ত্র কারণ একসাথে কাজ করে সেগুলো হলো- ১. নদীর স্রোত, ২. বাতাসের বেগ, ৩. দাঁড়ের ব্যবহার ইত্যাদি। এভাবে উদ্দীপকের জাহিদের মতো যখন কোনো মিশ্রকার্যের স্বতন্ত্র কারণগুলোকে পৃথকভাবে ব্যাখ্যা করা হয় তখন তাকে বিশ্লেষণ বলে।' বৈজ্ঞানিক ব্যাখ্যায় প্রাকৃতিক বা বৈজ্ঞানিক নিয়ম উল্লেখ করে কোনো ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয়। এক্ষেত্রে কম ব্যাপক কোনো নিয়মকে বেশি ব্যাপক কোনো নিয়মের অধীনে এনে ব্যাখ্যা করা হয়। যে বৈজ্ঞানিক ব্যাখ্যায় কম ব্যাপক কোনো নিয়মকে বেশি ব্যাপক কোনো নিয়মের অধীনে এনে ব্যাখ্যা করা হয় তাকে অন্তর্ভুক্তি বলে। এই প্রকার যে নিয়মের মাধ্যমে ঘটনার ব্যাখ্যা করা হয় তা একটি বিশেষ নিয়ম এবং যে নিয়মের অন্তর্ভুক্ত করে ব্যাখ্যা করা হয় তা একটি সার্বিক নিয়ম। যার দৃষ্টান্ত উদ্দীপকে জামালের বক্তব্যে প্রতিয়মান হয়। পরিশেষে বলা যায়, বৈজ্ঞানিক ব্যাখ্যায় প্রাকৃতিক বা বৈজ্ঞানিক নিয়ম উল্লেখ করে ব্যাখ্যা প্রদান করা হয়। আর বৈজ্ঞানিক ব্যাখ্যার বিভিন্ন দিক বঝতে এর রূপগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

HSC Logic 2nd Paper Chapter 6 : ব্যাখ্যা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · Chapter 6 : ব্যাখ্যা · সৃজনশীল

উদ্দীপকে জাহিদ ও জামালের উক্তি দুটি বৈজ্ঞানিক ব্যাখ্যার আলোকে বিশ্ল…

উদ্দীপক

জাহিদ, জামাল ও আসিফ কর্ণফুলী নদীতে নৌকা ভ্রমণে বের হয়। নদীর দু'ধারের দৃশ্য দেখে আসিফ বললো, 'এ বছর সুবর্ষণ হওয়ায় ফলন ভালো হবে, কৃষক ভালো দাম পাবে, দেশে সমৃদ্ধি আসবে।' জাহিদ বললো, 'নদীতে জোয়ার থাকায়, মাঝির বৈঠা চালনার দক্ষতায়, অনুকূল বাতাস ও নৌকায় পাল তুলে রাখায় নৌকার গতিবেগ বৃদ্ধি পেয়েছে।' পাশে বসা জামাল বললো, 'নদীর জোয়ার-ভাটা মাধ্যাকর্ষণ শক্তির আকর্ষণ ও বিকর্ষণের ওপর নির্ভর করে।'

উত্তর

কোনো জটিল, দুর্বোধ্য, অস্পষ্ট ও রহস্যময় বিষয়কে সহজ, সরল, স্পষ্ট ও বোধগম্যভাবে প্রকাশ করাকে ব্যাখ্যা বলে।

উত্তর

যখন ব্যাখ্যায় প্রাকৃতিক বা বৈজ্ঞানিক নিয়ম উল্লেখ করে ব্যাখ্যা করা হয় না তখন ব্যাখ্যা আপেক্ষিক হয়। লৌকিক ব্যাখ্যা ব্যক্তিভেদে ভিন্ন হয়। কারণ প্রাকৃতিক বৈজ্ঞানিক নিয়ম না থাকলে ব্যক্তি অতিপ্রাকৃতিক ও মনগড়া কারণ উল্লেখ করে লৌকিক ব্যাখ্যা দেয়। ফলে ব্যাখ্যা আপেক্ষিক হয়ে থাকে।

উত্তর

উদ্দীপকে আসিফের বক্তব্যে বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ শৃঙ্খলযোজন প্রকাশ পেয়েছে। বৈজ্ঞানিক ব্যাখ্যায় প্রাকৃতিক বা বৈজ্ঞানিক নিয়ম উল্লেখ করে কোনো ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয়। বৈজ্ঞানিক ব্যাখ্যার প্রকৃতি পর্যালোচনা করে যুক্তিবিদগণ এর তিনটি রূপের কথা বলেছেন যার মধ্যে দ্বিতীয়টি হলো শৃঙ্খলযোজন। যে বৈজ্ঞানিক ব্যাখ্যার ক্ষেত্রে কোনো কার্য ও তার দূরবর্তী কারণের মধ্যে বিভিন্ন পর্যায় আবিষ্কার করা হয় তাকে শৃঙ্খলযোজন বলে। শৃঙ্খলযোজনের মাধ্যমে দেখানো হয় যে, কোনো কার্য তার কারণ থেকে সরাসরি উদ্ভূত হয় না। কারণ থেকে কার্য সংঘটিত হওয়ার মধ্যে অনেকগুলো পর্যায় থাকে। এ মধ্যবর্তী পর্যায়কে শৃঙ্খলযোজন বলে। উদ্দীপকে বর্ণিত আসিফ বলে, 'এ বছর সুবর্ণ হওয়ায় ফসল ভালো হবে, কৃষক ভালো দাম পাবে এবং দেশের সমৃদ্ধি আসবে।' এভাবে শৃঙ্খলযোজনের মাধ্যমে কারণ থেকে কার্য সংঘটিত হওয়ার মধ্যবর্তী পর্যায়কে দেখানো হয়।

উত্তর

উদ্দীপকের জাহিদের বক্তব্যে বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ 'বিশ্লেষণ' এবং জামালের বক্তব্যে বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ 'অন্তর্ভুক্তি'র নির্দেশ পাওয়া যায়। নিচে এ দুটি রূপ বিশ্লেষণ করা হলো- বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপগুলোর মধ্যে প্রথম রূপ হলো বিশ্লেষণ। যখন কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যার কোনো মিশ্রকার্যের স্বতন্ত্র কারণসমূহ ভিন্ন ভিন্নভাবে উল্লেখ করা হয় তখন তাকে বিশ্লেষণ বলে। কোনো মিশ্রকার্য বিশ্লেষণ করলে দেখা যায় যে, এখানে অনেকগুলো স্বতন্ত্র কারণ বিদ্যমান রয়েছে। যেমন- নদীতে নৌকা চালানো একটি মিশ্রকার্য। এক্ষেত্রে যেসব স্বতন্ত্র কারণ একসাথে কাজ করে সেগুলো হলো- ১. নদীর স্রোত, ২. বাতাসের বেগ, ৩. দাঁড়ের ব্যবহার ইত্যাদি। এভাবে উদ্দীপকের জাহিদের মতো যখন কোনো মিশ্রকার্যের স্বতন্ত্র কারণগুলোকে পৃথকভাবে ব্যাখ্যা করা হয় তখন তাকে বিশ্লেষণ বলে।' বৈজ্ঞানিক ব্যাখ্যায় প্রাকৃতিক বা বৈজ্ঞানিক নিয়ম উল্লেখ করে কোনো ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয়। এক্ষেত্রে কম ব্যাপক কোনো নিয়মকে বেশি ব্যাপক কোনো নিয়মের অধীনে এনে ব্যাখ্যা করা হয়। যে বৈজ্ঞানিক ব্যাখ্যায় কম ব্যাপক কোনো নিয়মকে বেশি ব্যাপক কোনো নিয়মের অধীনে এনে ব্যাখ্যা করা হয় তাকে অন্তর্ভুক্তি বলে। এই প্রকার যে নিয়মের মাধ্যমে ঘটনার ব্যাখ্যা করা হয় তা একটি বিশেষ নিয়ম এবং যে নিয়মের অন্তর্ভুক্ত করে ব্যাখ্যা করা হয় তা একটি সার্বিক নিয়ম। যার দৃষ্টান্ত উদ্দীপকে জামালের বক্তব্যে প্রতিয়মান হয়। পরিশেষে বলা যায়, বৈজ্ঞানিক ব্যাখ্যায় প্রাকৃতিক বা বৈজ্ঞানিক নিয়ম উল্লেখ করে ব্যাখ্যা প্রদান করা হয়। আর বৈজ্ঞানিক ব্যাখ্যার বিভিন্ন দিক বঝতে এর রূপগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSCLogic 2nd PaperChapter 6 : ব্যাখ্যা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ঘটনা-১: ভূমিকম্পের কারণ জানতে চাইলে প্রভাত নাদিমকে বললো, “মাটির উপর দিয়ে যখন বসুদেবী হাঁটেন তখন ভূমিকম্প হয়।” প্রভাতের কাকু বললো, “ভূ-অভ্যন্তরীণ তাপ ও চাপ ভূপৃষ্ঠে বের হওয়ার জন্য ভূত্বকে যে কম্পনের সৃষ্টি করে তাকে ভূমিকম্প বলে । ঘটনা-২: question image

Barisal · 2017

ক
অন্তভুক্তি কী?
খ
ব্যাখ্যা আপেক্ষিক হয় কেন?
গ
ঘটনা-২ এ বৈজ্ঞানিক ব্যাখ্যার কোন রূপটি প্রতিফলিত হয়েছে? বর্ণনা করো ।
ঘ
ঘটনা-১ এ প্রতিফলিত প্রভাত ও প্রভাতের কাকুর বক্তব্যের মধ্যস্থিত পার্থক্যসমূহ বিশ্লেষণ করো ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.ব্যাখ্যা আপেক্ষিক হয় কেন?

ব্যাখ্যা আপেক্ষিক হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.অন্তভুক্তি কী?

অন্তভুক্তি কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

লাকী বলল, 'এ জগৎ খুবই রহস্যময়। বিভিন্ন বইপুস্তক, জ্ঞানী ব্যক্তি, ধার্মিক, দার্শনিক, পুরোহিত ও সমাজের প্রচলিত ধ্যানধারণার মাধ্যমে আমরা এ জগতের রহস্যভেদ করার চেষ্টা করি।' লাবু বলল, 'এসব ব্যক্তিদের আলোচনা থেকে মাধ্যাকর্ষণ নিয়ম, জোয়ার-ভাটা, জড়বস্তুর ভূমিতে পতন ইত্যাদি সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা পাওয়া যায়।' সুমন বলল, 'সাধারণ মানুষ এখনও বিশ্বাস করে যে, জোয়ার-ভাটা হয় কোনো আধ্যাত্মিক শক্তির ইচ্ছায়।'

Sylhet · 2017

ক
পরিশেষ পদ্ধতি কী?
খ
পুত্র সন্তানের জন্মগ্রহণই ব্যবসায়ের উন্নতির কারণ- যুক্তি দোষ নির্ণয় করো।
গ
লাকীর বক্তব্যে কোন বিষয়ের উল্লেখ রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
লাবু ও সুমনের বক্তব্যে যে দুটি বিষয় প্রকাশিত হয়েছে তাদের মধ্যে পার্থক্য দেখাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.পুত্র সন্তানের জন্মগ্রহণই ব্যবসায়ের উন্নতির কারণ- যুক্তি দোষ নির্ণয় করো।

পুত্র সন্তানের জন্মগ্রহণই ব্যবসায়ের উন্নতির কারণ- যুক্তি দোষ নির্ণয় করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.পরিশেষ পদ্ধতি কী?

পরিশেষ পদ্ধতি কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Chittagong · 2017

ক
শ্রেণিকরণের সংজ্ঞা দাও।
খ
ক্রমিক শ্রেণিকরণ বলতে কী বোঝ?
গ
ছক-১ এ কোন ধরনের শ্রেণিকরণের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
ছক-১ এবং ছক-২ এর মধ্যে পাঠ্যবইয়ের আলোকে তুলনামূলক বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.ক্রমিক শ্রেণিকরণ বলতে কী বোঝ?

ক্রমিক শ্রেণিকরণ বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.শ্রেণিকরণের সংজ্ঞা দাও।

শ্রেণিকরণের সংজ্ঞা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঘটনা-১ এ প্রতিফলিত প্রভাত ও প্রভাতের কাকুর বক্তব্যের মধ্যস্থিত পার্থক্যসমূহ বিশ্ঘটনা-২ এ বৈজ্ঞানিক ব্যাখ্যার কোন রূপটি প্রতিফলিত হয়েছে? বর্ণনা করো ।ব্যাখ্যা আপেক্ষিক হয় কেন?অন্তভুক্তি কী?লাবু ও সুমনের বক্তব্যে যে দুটি বিষয় প্রকাশিত হয়েছে তাদের মধ্যে পার্থক্য দেখাও।লাকীর বক্তব্যে কোন বিষয়ের উল্লেখ রয়েছে? ব্যাখ্যা করো।পুত্র সন্তানের জন্মগ্রহণই ব্যবসায়ের উন্নতির কারণ- যুক্তি দোষ নির্ণয় করো।পরিশেষ পদ্ধতি কী?ছক-১ এবং ছক-২ এর মধ্যে পাঠ্যবইয়ের আলোকে তুলনামূলক বিশ্লেষণ করো।ছক-১ এ কোন ধরনের শ্রেণিকরণের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা করো।ক্রমিক শ্রেণিকরণ বলতে কী বোঝ?শ্রেণিকরণের সংজ্ঞা দাও।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।