দৃশ্যকল্প-১ এ বৈজ্ঞানিক ব্যাখ্যার কোন রূপটি নির্দেশিত হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ এ বৈজ্ঞানিক ব্যাখ্যার বিশ্লেষণ রূপটি প্রতিফলিত হয়েছে। কতিপয় কারণের মিলিত রূপ হলো একটি মিশ্র কার্য। বৈজ্ঞানিক ব্যাখ্যায় এরূপ মিশ্র কার্যের কারণগুলোকে আলাদা করে দেখানো হয়। এভাবে কোনো মিশ্র কার্যের বিভিন্ন কারণকে পৃথক পৃথকভাবে দেখানোর প্রক্রিয়াকেই বলে বিশ্লেষণ। এক্ষেত্রে মিশ্রকার্য হলো কতগুলো স্বতন্ত্র কারণের মিলিত প্রচেষ্টার ফল। উদ্দীপকে বর্ণিত দৃশ্যকল্প-১ এ নৌকার গতিবেগ একটি মিশ্রকার্য। কারণ নৌকা চালানোর ক্ষেত্রে কতকগুলো স্বতন্ত্র কারণ একসাথে কাজ করে। কারণগুলো হলো- ১. নদীর অনুকূল স্রোত, ২. বায়ুর গতি, ৩. মাঝির দক্ষতা, ৪. দাঁড়ের ব্যবহার। এসব স্বতন্ত্র কারণের মিলিত প্রচেষ্টায় নৌকা চালানো সম্ভব হয়। অর্থাৎ নৌকা চালানোর ক্ষেত্রে এসব একাধিক কারণ মিলিতভাবে কাজ করে। যা বৈজ্ঞানিক ব্যাখ্যার বিশ্লেষণ রূপের প্রতিফলন তাই বলা যায়, দৃশ্যকল্প-১ এ ব্যাখ্যার বিশ্লেষণ রূপটি প্রতিফলিত হয়েছে।
HSC Logic 2nd Paper Chapter 6 : ব্যাখ্যা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 6 : ব্যাখ্যা · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ বৈজ্ঞানিক ব্যাখ্যার কোন রূপটি নির্দেশিত হয়েছে? ব্যাখ্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

