দৃশ্যকল্প-১ এর 'ক' চিহ্নিত বিষয়টি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-১ এর 'ক' চিহ্নিত বিষয়টি ব্যাখ্যার প্রকারভেদ বৈজ্ঞানিক ব্যাখ্যাকে নির্দেশ করে। ব্যাখ্যার ক্ষেত্রে কোনো জটিল, দুর্বোধ্য, অস্পষ্ট ও রহস্যময় বিষয়কে সহজ, সরল, স্পষ্ট ও বোধগম্যভাবে প্রকাশ করা হয়। এক্ষেত্রে কোনো কোনো সময় প্রাকৃতিক ও বৈজ্ঞানিক নিয়ম উল্লেখ করে কোনো ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয়। আবার কোনো কোনো সময় অতিপ্রাকৃতিক ও কাল্পনিক কারণ উল্লেখ করে কোনো ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয়। যখন প্রাকৃতিক ও বৈজ্ঞানিক নিয়ম উল্লেখ করে কোনো ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয় তখন তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে। বৈজ্ঞানিক ব্যাখ্যা যথার্থ ব্যাখ্যা। এখানে কার্যকারণ নিয়ম উল্লেখ করে কোনো ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয়। বৈজ্ঞানিক ব্যাখ্যায় প্রাকৃতিক ও বৈজ্ঞানিক নিয়ম উল্লেখ করে কোনো ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয় বিধায় এ ব্যাখ্যা সবসময় একই থাকে। অর্থাৎ স্থান-কাল-পাত্রভেদে বৈজ্ঞানিক ব্যাখ্যা ভিন্ন হয় না।
HSC Logic 2nd Paper Chapter 6 : ব্যাখ্যা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 6 : ব্যাখ্যা · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এর 'ক' চিহ্নিত বিষয়টি ব্যাখ্যা কর।
উদ্দীপক
দৃশ্যকল্প-২: দৈত্য রাহু চাঁদকে গ্রাস করে বলে চন্দ্রগ্রহণ হয়।Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

