শেয়ারFacebookWhatsApp

পাঠ্যবইয়ের আলোকে কৃষি কর্মকর্তার মতামত ও কৃষকের ভাবনার পার্থক্য নিরূপণ কর।

উত্তর: উদ্দীপকে কৃষি কর্মকর্তার মতামতে বৈজ্ঞানিক ব্যাখ্যার প্রতিফলন ঘটেছে। আর কৃষকের ভাবনায় লৌকিক ব্যাখ্যার প্রতিফলন ঘটেছে। নিচে বৈজ্ঞানিক ব্যাখ্যা ও লৌকিক ব্যাখ্যার মধ্যে পার্থক্য নিরূপণ করা হলো- ১. যে ব্যাখ্যায় প্রাকৃতিক ও বৈজ্ঞানিক নিয়ম উল্লেখ করে কোনো ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয় তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে। অন্যদিকে, যে ব্যাখ্যায় অতিপ্রাকৃতিক ও কাল্পনিক কারণ উল্লেখ করে কোনো ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয় তাকে লৌকিক ব্যাখ্যা বলে। ২. বৈজ্ঞানিক ব্যাখ্যাসংশ্লিষ্ট ঘটনার সাথে প্রাসঙ্গিক হয়ে থাকে। আর প্রাসঙ্গিকতা ব্যাখ্যার একটি বড় গুণ। অন্যদিকে, লৌকিক ব্যাখ্যা সংশ্লিষ্ট ঘটনার সাথে অপ্রাসঙ্গিক হয়ে থাকে। অর্থাৎ এখানে ঘটনার প্রাসঙ্গিকতা অনুপস্থিত থাকে। ৩. বৈজ্ঞানিক ব্যাখ্যায় সংযুক্তিকরণ করা হয়। এখানে কোনো ঘটনাকে সমজাতীয় অন্যান্য ঘটনার সাথে সংযুক্ত করে ব্যাখ্যা প্রদান করা হয়। অন্যদিকে, লৌকিক ব্যাখ্যায় সংযুক্তিকরণ নেই। তাই এখানে সংশ্লিষ্ট ঘটনাকে অন্যান্য ঘটনার সাথে সংযুক্ত করা হয় না। ৪. বৈজ্ঞানিক ব্যাখ্যায় যেহেতু প্রকৃত কারণ উল্লেখ করে ব্যাখ্যা প্রদান করা হয়, তাই এ ব্যাখ্যা সবসময় একই থাকে। অর্থাৎ, বৈজ্ঞানিক ব্যাখ্যা ব্যক্তিভেদে ভিন্ন হয় না। অন্যদিকে, লৌকিক ব্যাখ্যায় অতিপ্রাকৃতিক কারণ ও ব্যক্তির ব্যক্তিগত বিশ্বাস প্রতিফলিত হয়ে থাকে। তাই এ ব্যাখ্যা ব্যক্তিভেদে ভিন্ন হয়ে থাকে। পরিশেষে বলা যায়, বৈজ্ঞানিক ও লৌকিক ব্যাখ্যার মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য রয়েছে। তবে উভয় প্রকার ব্যাখ্যার মধ্যে বৈজ্ঞানিক ব্যাখ্যাই প্রকৃত ব্যাখ্যা' প্রদান করে থাকে।

HSC Logic 2nd Paper Chapter 6 : ব্যাখ্যা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · Chapter 6 : ব্যাখ্যা · সৃজনশীল

পাঠ্যবইয়ের আলোকে কৃষি কর্মকর্তার মতামত ও কৃষকের ভাবনার পার্থক্য নির…

উদ্দীপক

কৃষক সাত্তার মিয়া বর্ষকালে মাঠে গিয়ে দেখলেন যে, স্যালো মিশিন ছাড়াই তার জমিতে অবস্থিত বোরিং থেকে অনবরত পানি উঠছে। তিনি ঘাবড়ে গিয়ে ভাবলেন এটি একটি ভৌতিক ঘটনা। বাড়িতে ফিরে কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ভূঅভ্যন্তরে পানির অতিরিক্ত চাপের কারণে এমনটি ঘটেছে।

Sylhet · 2025

উত্তর

যে বৈজ্ঞানিক ব্যাখ্যায় একটি কম ব্যাপক নিয়মকে অধিক ব্যাপক নিয়মে অন্তর্ভুক্ত করে ব্যাখ্যা করা হয় তাকে অন্তর্ভুক্তি বলে।

উত্তর

বিশ্ব প্রকৃতির নানা বৈচিত্র্যময় ঘটনাবলি অত্যন্ত জটিল ও রহস্যময়। এসব ঘটনা সম্পর্কে অনেক সাধারণ মানুষ কিছুই বুঝতে পারে না। কেন হচ্ছে কী কারণে হচ্ছে এমন প্রশ্ন মানুষের মনে সবসময়ই বিরাজ করে। তখন এসব বিচিত্র ঘটনাবলি ও রহস্য সম্পর্কে জানার জন্য মানুষের তেমন আগ্রহ না থাকলেও এসব কিছুর ব্যাখ্যা পাওয়ার জন্য মানুষের আগ্রহ থাকে অধিক। ঘটনাবলির প্রকৃত ব্যাখ্যা বা গূঢ় রহস্য উদ্ঘাটনের মাধ্যমে মানুষের বৈধ শক্তির পরিতৃপ্তি পায়। ব্যাখ্যার মাধ্যমেই এসব ঘটনা মানুষের কাছে স্পষ্ট হয় তাই "মানুষের বোধশক্তির পরিতৃপ্তিই হচ্ছে ব্যাখ্যা।"

উত্তর

উদ্দীপকে ব্যাখ্যার অবতারণা করা হয়েছে। ঘটনাবলির সাথে একটা সাদৃশ্য আবিষ্কারের মাধ্যমে জ্ঞাত ঘটনা বা নিয়মের সাথে অন্যান্য নিয়মের সংযোগ সাধন বা একত্রিত করণই হচ্ছে ব্যাখ্যা। নিচে ব্যাখ্যার ২টি সীমাবদ্ধতা উল্লেখ করা হলো- ১. বিশিষ্ট ব্যক্তি বা বস্তুসমূহের ব্যাখ্যা দেওয়া যায় না: বিশিষ্ট ব্যক্তি বা বস্তুর মাঝে অসংখ্য বৈশিষ্ট্য থাকে। যার সংখ্যা বলে শেষ করা যায় না। যার কারণে এগুলো উল্লেখপূর্বক ব্যাখ্যা প্রদান করা অসম্ভব হয়ে পড়ে। এছাড়া ব্যক্তি বা বস্তুর এসব বৈশিষ্ট্যের সাথে অন্য কোনো ব্যক্তি বা বস্তুর সাদৃশ্য থাকার জন্য এগুলোর ব্যাখ্যা প্রদান করা যায় না। ২. চেতনার মৌলিক অবস্থাবলির ব্যাখ্যা দেওয়া অসম্ভব: চেতনার মৌলিক অবস্থাবলি যেমন- রূপ, রস, বর্ণ, গন্ধ, স্পর্শ, স্বাদ, সুখ, দুঃখ, প্রেম, বিরহ প্রভৃতির প্রত্যেকটি হচ্ছে অনন্য এবং একক। এ অবস্থাগুলো এরকম যে, এদের একটির সাথে অন্যটির কোনোরকম কোনো সাদৃশ্য নেই। তাই এদের একটির সাথে অন্যটির সংযুক্ত করা যায় না। তাই চেতনার মৌলিক অবস্থাবলির ব্যাখ্যা প্রদান করা যায় না।

উত্তর

উদ্দীপকে কৃষি কর্মকর্তার মতামতে বৈজ্ঞানিক ব্যাখ্যার প্রতিফলন ঘটেছে। আর কৃষকের ভাবনায় লৌকিক ব্যাখ্যার প্রতিফলন ঘটেছে। নিচে বৈজ্ঞানিক ব্যাখ্যা ও লৌকিক ব্যাখ্যার মধ্যে পার্থক্য নিরূপণ করা হলো- ১. যে ব্যাখ্যায় প্রাকৃতিক ও বৈজ্ঞানিক নিয়ম উল্লেখ করে কোনো ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয় তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে। অন্যদিকে, যে ব্যাখ্যায় অতিপ্রাকৃতিক ও কাল্পনিক কারণ উল্লেখ করে কোনো ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয় তাকে লৌকিক ব্যাখ্যা বলে। ২. বৈজ্ঞানিক ব্যাখ্যাসংশ্লিষ্ট ঘটনার সাথে প্রাসঙ্গিক হয়ে থাকে। আর প্রাসঙ্গিকতা ব্যাখ্যার একটি বড় গুণ। অন্যদিকে, লৌকিক ব্যাখ্যা সংশ্লিষ্ট ঘটনার সাথে অপ্রাসঙ্গিক হয়ে থাকে। অর্থাৎ এখানে ঘটনার প্রাসঙ্গিকতা অনুপস্থিত থাকে। ৩. বৈজ্ঞানিক ব্যাখ্যায় সংযুক্তিকরণ করা হয়। এখানে কোনো ঘটনাকে সমজাতীয় অন্যান্য ঘটনার সাথে সংযুক্ত করে ব্যাখ্যা প্রদান করা হয়। অন্যদিকে, লৌকিক ব্যাখ্যায় সংযুক্তিকরণ নেই। তাই এখানে সংশ্লিষ্ট ঘটনাকে অন্যান্য ঘটনার সাথে সংযুক্ত করা হয় না। ৪. বৈজ্ঞানিক ব্যাখ্যায় যেহেতু প্রকৃত কারণ উল্লেখ করে ব্যাখ্যা প্রদান করা হয়, তাই এ ব্যাখ্যা সবসময় একই থাকে। অর্থাৎ, বৈজ্ঞানিক ব্যাখ্যা ব্যক্তিভেদে ভিন্ন হয় না। অন্যদিকে, লৌকিক ব্যাখ্যায় অতিপ্রাকৃতিক কারণ ও ব্যক্তির ব্যক্তিগত বিশ্বাস প্রতিফলিত হয়ে থাকে। তাই এ ব্যাখ্যা ব্যক্তিভেদে ভিন্ন হয়ে থাকে। পরিশেষে বলা যায়, বৈজ্ঞানিক ও লৌকিক ব্যাখ্যার মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য রয়েছে। তবে উভয় প্রকার ব্যাখ্যার মধ্যে বৈজ্ঞানিক ব্যাখ্যাই প্রকৃত ব্যাখ্যা' প্রদান করে থাকে।
HSCLogic 2nd PaperChapter 6 : ব্যাখ্যা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ঘটনা-১: ভূমিকম্পের কারণ জানতে চাইলে প্রভাত নাদিমকে বললো, “মাটির উপর দিয়ে যখন বসুদেবী হাঁটেন তখন ভূমিকম্প হয়।” প্রভাতের কাকু বললো, “ভূ-অভ্যন্তরীণ তাপ ও চাপ ভূপৃষ্ঠে বের হওয়ার জন্য ভূত্বকে যে কম্পনের সৃষ্টি করে তাকে ভূমিকম্প বলে । ঘটনা-২: question image

Barisal · 2017

ক
অন্তভুক্তি কী?
খ
ব্যাখ্যা আপেক্ষিক হয় কেন?
গ
ঘটনা-২ এ বৈজ্ঞানিক ব্যাখ্যার কোন রূপটি প্রতিফলিত হয়েছে? বর্ণনা করো ।
ঘ
ঘটনা-১ এ প্রতিফলিত প্রভাত ও প্রভাতের কাকুর বক্তব্যের মধ্যস্থিত পার্থক্যসমূহ বিশ্লেষণ করো ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.ব্যাখ্যা আপেক্ষিক হয় কেন?

ব্যাখ্যা আপেক্ষিক হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.অন্তভুক্তি কী?

অন্তভুক্তি কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

লাকী বলল, 'এ জগৎ খুবই রহস্যময়। বিভিন্ন বইপুস্তক, জ্ঞানী ব্যক্তি, ধার্মিক, দার্শনিক, পুরোহিত ও সমাজের প্রচলিত ধ্যানধারণার মাধ্যমে আমরা এ জগতের রহস্যভেদ করার চেষ্টা করি।' লাবু বলল, 'এসব ব্যক্তিদের আলোচনা থেকে মাধ্যাকর্ষণ নিয়ম, জোয়ার-ভাটা, জড়বস্তুর ভূমিতে পতন ইত্যাদি সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা পাওয়া যায়।' সুমন বলল, 'সাধারণ মানুষ এখনও বিশ্বাস করে যে, জোয়ার-ভাটা হয় কোনো আধ্যাত্মিক শক্তির ইচ্ছায়।'

Sylhet · 2017

ক
পরিশেষ পদ্ধতি কী?
খ
পুত্র সন্তানের জন্মগ্রহণই ব্যবসায়ের উন্নতির কারণ- যুক্তি দোষ নির্ণয় করো।
গ
লাকীর বক্তব্যে কোন বিষয়ের উল্লেখ রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
লাবু ও সুমনের বক্তব্যে যে দুটি বিষয় প্রকাশিত হয়েছে তাদের মধ্যে পার্থক্য দেখাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.পুত্র সন্তানের জন্মগ্রহণই ব্যবসায়ের উন্নতির কারণ- যুক্তি দোষ নির্ণয় করো।

পুত্র সন্তানের জন্মগ্রহণই ব্যবসায়ের উন্নতির কারণ- যুক্তি দোষ নির্ণয় করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.পরিশেষ পদ্ধতি কী?

পরিশেষ পদ্ধতি কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Chittagong · 2017

ক
শ্রেণিকরণের সংজ্ঞা দাও।
খ
ক্রমিক শ্রেণিকরণ বলতে কী বোঝ?
গ
ছক-১ এ কোন ধরনের শ্রেণিকরণের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
ছক-১ এবং ছক-২ এর মধ্যে পাঠ্যবইয়ের আলোকে তুলনামূলক বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.ক্রমিক শ্রেণিকরণ বলতে কী বোঝ?

ক্রমিক শ্রেণিকরণ বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.শ্রেণিকরণের সংজ্ঞা দাও।

শ্রেণিকরণের সংজ্ঞা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঘটনা-১ এ প্রতিফলিত প্রভাত ও প্রভাতের কাকুর বক্তব্যের মধ্যস্থিত পার্থক্যসমূহ বিশ্ঘটনা-২ এ বৈজ্ঞানিক ব্যাখ্যার কোন রূপটি প্রতিফলিত হয়েছে? বর্ণনা করো ।ব্যাখ্যা আপেক্ষিক হয় কেন?অন্তভুক্তি কী?লাবু ও সুমনের বক্তব্যে যে দুটি বিষয় প্রকাশিত হয়েছে তাদের মধ্যে পার্থক্য দেখাও।লাকীর বক্তব্যে কোন বিষয়ের উল্লেখ রয়েছে? ব্যাখ্যা করো।পুত্র সন্তানের জন্মগ্রহণই ব্যবসায়ের উন্নতির কারণ- যুক্তি দোষ নির্ণয় করো।পরিশেষ পদ্ধতি কী?ছক-১ এবং ছক-২ এর মধ্যে পাঠ্যবইয়ের আলোকে তুলনামূলক বিশ্লেষণ করো।ছক-১ এ কোন ধরনের শ্রেণিকরণের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা করো।ক্রমিক শ্রেণিকরণ বলতে কী বোঝ?শ্রেণিকরণের সংজ্ঞা দাও।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।