বৈজ্ঞানিক ব্যাখ্যা কেন জটিল প্রক্রিয়া?
উত্তর: বিভিন্ন প্রক্রিয়া অনুসরণ করার কারণে বৈজ্ঞানিক ব্যাখ্যা একটি জটিল প্রক্রিয়া। বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রদানের সময় ঘটনার কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা হয়। কিন্তু অনেক সময় দেখা যায়, ঘটনার কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা খুব কঠিন হয়ে পড়ে। তখন প্রকল্প প্রণয়ন করে অগ্রসর হতে হয়। পরবর্তীতে বিভিন্ন প্রমাণ দ্বারা প্রকল্পের যথার্থতা যাচাই করে কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা হয়। পাশাপাশি এরূপ ব্যাখ্যায় ঘটনাকে ব্যাখ্যা করার সময় একই জাতীয় অন্য ঘটনার সাথে যুক্ত করা হয়। এরূপ প্রক্রিয়া কিছুটা জটিল ও শিক্ষণসাপেক্ষ। এসব প্রক্রিয়ার কারণে বলা হয়, বৈজ্ঞানিক ব্যাখ্যা একটি জটিল প্রক্রিয়া।
HSC Logic 2nd Paper Chapter 6 : ব্যাখ্যা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 6 : ব্যাখ্যা · সৃজনশীল
বৈজ্ঞানিক ব্যাখ্যা কেন জটিল প্রক্রিয়া?
উত্তর

