প্রান্তস্থিত বস্তুর ব্যাখ্যা সম্ভব নয় কেন? ব্যাখ্যা করো।
উত্তর: প্রান্তস্থিত বা বিশিষ্ট বস্তুর ব্যাখ্যা সম্ভব নয়। কোনো প্রান্তস্থিত অর্থাৎ বিশিষ্ট ব্যক্তি বা বস্তুর মধ্যে এমন কিছু কিছু বিশেষ ধরনের গুণ বা বৈশিষ্ট্য থাকে যা অপরাপর ব্যক্তি বা বস্তুতে থাকে না ! যেমন-এক টুকরা পাথরের গুণাগুণকে আমরা ব্যাখ্যা করতে পারি না। পাথরের সাধারণ গুণ যথা-এর ঘনত্ব, ওজন, তাপ, রাসায়নিক সংগঠন ইত্যাদি আমাদের কাছে জানা। কিন্তু বিশেষ এক টুকরা পাথরের মধ্যে এমন কিছু কিছু গুণ থাকতে পারে যা অন্য কোন পাথরে নেই। তাই পাথরের সাধারণ বৈশিষ্ট্য ব্যাখ্যা করা গেলেও এক টুকরা পাথরের বিশেষ বৈশিষ্ট্য ব্যাখ্যা করা যায় না।
HSC Logic 2nd Paper Chapter 6 : ব্যাখ্যা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 6 : ব্যাখ্যা · সৃজনশীল
প্রান্তস্থিত বস্তুর ব্যাখ্যা সম্ভব নয় কেন? ব্যাখ্যা করো।
উত্তর

