বৈজ্ঞানিক ব্যাখ্যা ও লৌকিক ব্যাখ্যার মধ্যে দুটি প্রধান পার্থক্য লেখ।
উত্তর: অলৌকিক ব্যাখ্যা ও বৈজ্ঞানিক ব্যাখ্যার দুটি পার্থক্য হলো- ১. কোনো লৌকিক ব্যাখ্যা যখন গৃহীত হয় তখন সাধারণত তাকে প্রাথমিকভাবে নিশ্চিত সত্য এবং সংশোধনাতীত সত্য হিসেবে মনে করা হয়। অন্যদিকে, প্রতিটি বৈজ্ঞানিক ব্যাখ্যাই প্রাথমিকভাবে সম্ভাব্য বা পরীক্ষামূলকভাবে গ্রহণ করা হয়। অভ্রান্ত বা অপরিবর্তনীয় তত্ত্ব হিসেবে মনে করা হয় না। ২. লৌকিক ব্যাখ্যা নির্দ্বিধায় অতিপ্রাকৃত বিষয়ের ওপর ভিত্তি করে কোনো ঘটনার ব্যাখ্যা দিয়ে থাকে। অন্যদিকে, বৈজ্ঞানিক ব্যাখ্যা সবসময়ই বৈজ্ঞানিক বা যৌক্তিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা প্রদান করে থাকে।
HSC Logic 2nd Paper Chapter 6 : ব্যাখ্যা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 6 : ব্যাখ্যা · সৃজনশীল
বৈজ্ঞানিক ব্যাখ্যা ও লৌকিক ব্যাখ্যার মধ্যে দুটি প্রধান পার্থক্য লেখ।
উত্তর

