উদ্দীপকের কোন ব্যাখ্যাটি গ্রহণযোগ্য বলে তুমি মনে কর? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ উল্লিখিত ব্যাখ্যাটির কোনো বাস্তব ভিত্তি নেই এটি মনগড়া অতিপ্রাকৃতিক ও অলৌকিক বিষয়ের উপর ভিত্তি করে প্রদান করা হয়েছে তাই এটি লৌকিক ব্যাখ্যা। দৃশ্যকল্প-২ বৈজ্ঞানিক ব্যাখ্যা নির্দেশিত হয়েছে। উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ উল্লিখিত ব্যক্তিটি গ্রহণযোগ্য বলে আমি মনে করি। কেননা দৃশ্যকল্প-২ এ উল্লেখ করা হয়েছে- ডায়রিয়া হলে শরীরে পানি ও লবণ কমে যায়। এটি চিকিৎসাবিজ্ঞানে একটি প্রমাণিত ও যুক্তিসংগত ব্যাখ্যা। কেননা ডায়রিয়া হলে শরীর থেকে পানি ও লবণ বের হয়ে যায় যার ফলে শরীরে পরিমিত পানি ও লবণের ঘাটতি হয় অর্থাৎ পানি ও লবণ কমে যায়। তাই এটি একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা। অপরদিকে দৃশ্যকল্প-১ এ উল্লেখ করা হয়েছে ওলাবিবির ক্রোধে বসন্ত রোগ মহামারি আকার ধারণ করে। উদ্দীপকের এ ব্যাখ্যাটি একটি লৌকিক ব্যাখ্যা কেননা এখানে অতিপ্রাকৃতি ও মনগড়া কারণের উপর নির্ভর করে ব্যাখ্যা প্রদান করা হয়েছে। ওলাবিবি একটি অলৌকিক বস্তু যার কোনো বাস্তব ভিত্তি নেই বা বাস্তবে ওলাবিবির কোনো অস্তিত্ব নেই। আর বসন্ত রোগ হওয়ার সাথে ওলাবিবির রোগের কোনো কার্যকারণ সম্পর্ক নেই। অর্থাৎ এখানে ঘটনার প্রকৃত কারণ উল্লেখ না করে ব্যাখ্যা প্রদান করা হয়েছে তাই দৃশ্যকল্প-১ এর ব্যাখ্যাটি গ্রহণযোগ্য নয়। অপরদিকে, দৃশ্যকল্প-২ এর ব্যাখ্যাটি বৈজ্ঞানিক ব্যাখ্যা। কারণ এটি কার্যকারণ নিয়মের সাথে সংশ্লিষ্ট। কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করে বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রদান করা হয় বলে এ ব্যাখ্যা অধিক গ্রহণযোগ্য। সুতরাং উদ্দীপকের দৃশ্যকল্প-২ এর ব্যাখ্যাটি গ্রহণযোগ্য বলে আমি মনে করি।
HSC Logic 2nd Paper Chapter 6 : ব্যাখ্যা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 6 : ব্যাখ্যা · সৃজনশীল
উদ্দীপকের কোন ব্যাখ্যাটি গ্রহণযোগ্য বলে তুমি মনে কর? তোমার উত্তরের …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

