মায়ের ব্যাখ্যাটি কোন ধরনের? বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে মায়ের ব্যাখ্যাটি লৌকিক ব্যাখ্যাকে নির্দেশ করে। যে ব্যাখ্যায় কোনো ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান না করে অতিপ্রাকৃত শক্তি, দৈব ঘটনা বা অন্ধবিশ্বাসের ওপর নির্ভর করা হয়, তাকে লৌকিক ব্যাখ্যা বলে। এ ধরনের ব্যাখ্যায় কোনো বৈজ্ঞানিক ভিত্তি বা কার্যকারণ নিয়ম থাকে না। তাই লৌকিক ব্যাখ্যা ব্যক্তিবিশেষে ভিন্ন হয়ে থাকে। লৌকিক ব্যাখ্যা ব্যক্তির ব্যক্তিগত বিশ্বাস ও ধ্যানধারণার ওপর নির্ভরশীল। তাই এ প্রকার ব্যাখ্যার কোনো যৌক্তিক ও বৈজ্ঞানিক মূল্য নেই। উদ্দীপকে দেখা যায়, নাসিম সাহেবের ব্যবসায়িক উন্নতি দেখে তার মা খুশি হয়ে বলেন, "আমি বুঝেছি আমাদের নাতনীটা বড়ই লক্ষ্মী। তার জন্মের পর থেকে তোমার ব্যবসার অনেক উন্নতি হচ্ছে।" এখানে নাসিম সাহেবের মা ছেলের ব্যবসায়ীক উন্নতির কারণ বুঝতে না পেরে অলৌকিক শক্তির প্রভাব কল্পনা করেছেন। যা লোকিক ব্যাখ্যাকে নির্দেশ করে। তাই বলা যায়, উদ্দীপকে নাসিম সাহেবের মায়ের বক্তব্যে লৌকিক ব্যাখ্যা ফুটে উঠেছে।
HSC Logic 2nd Paper Chapter 6 : ব্যাখ্যা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 6 : ব্যাখ্যা · সৃজনশীল
মায়ের ব্যাখ্যাটি কোন ধরনের? বর্ণনা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

