নাসিম সাহেবের ব্যাখ্যাটিই যথার্থ- উক্তিটি মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকে নাসিম সাহেবের মায়ের মন্তব্যে লৌকিক ব্যাখ্যা এবং নাসিম সাহেবের উক্তিটিতে বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রতিফলিত হয়েছে, যার মধ্যে নাসিম সাহেবের উক্তিটিতে প্রকাশিত ব্যাখ্যাটিই যথার্থ। কোনো ঘটনার কার্যকারণ নিয়ম অনুসরণ করে যে ব্যাখ্যা দেওয়া হয় তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে। বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রদানের সময় সংশ্লিষ্ট বিষয়ের মৌলিক ও প্রাসঙ্গিক বিষয় বিবেচনা করা হয়। এ ধরনের ব্যাখ্যা আমাদের জিজ্ঞাসা বা বুদ্ধিবৃত্তিকে পরিতৃপ্ত করে এবং সুস্পষ্টভাবে উপস্থাপিত হয়। বৈজ্ঞানিক ব্যাখ্যায় অলৌকিকতার কোনো স্থান নেই। উদ্দীপকে নাসিম সাহেবের ব্যবসায়িক উন্নতি দেখে, তার মা খুশি হয়ে বলেন, "আমি বুঝেছি আমাদের নাতনীটা বড়ই লক্ষ্মী। তার জন্মের পর থেকে তোমার ব্যবসার অনেক উন্নতি হচ্ছে।” এখানে অতিপ্রাকৃত বিষয়কে কারণ হিসেবে গ্রহণ করায় লৌকিক ব্যাখ্যা ফুটে উঠেছে। অন্যদিকে নাসিম সাহেব বলেন, “না মা এটা ঠিক নয়। আমি ব্যবসায় অনেক পুঁজি খাটাচ্ছি, পরিশ্রম করছি, প্রচার করছি এতে ব্যবসার উন্নতি হচ্ছে।” এখানে কার্যকারণ সম্পর্ক অনুসরণ করে ঘটনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিধায় বৈজ্ঞানিক ব্যাখ্যা ফুটে উঠেছে। নাসিম সাহেবের উক্তিটি কার্যকারণ নীতির সাথে সাদৃশ্যপূর্ণ এবং প্রাসঙ্গিক। কিন্তু উদ্দীপকে নাসিম সাহেবের মায়ের মন্তব্যে মনগড়া বা অতিপ্রাকৃত শক্তির আশ্রয়ে বর্ণিত। এ কারণে নাসিম সাহেবের মায়ের মন্তব্যটি হলো লৌকিক ব্যাখ্যা যা গ্রহণযোগ্য নয়। আলোচনা শেষে বলা যায়, বৈজ্ঞানিক ব্যাখ্যায় কার্য-কারণ নিয়ম বিদ্যমান থাকে যা লৌকিক ব্যাখ্যায় থাকে না। তাছাড়া লৌকিক ব্যাখ্যা প্রকৃতিগতভাবে ব্যক্তির নিজস্ব বিশ্বাস ও ধ্যান-ধারণার ওপর নির্ভরশীল। তাই লৌকিক ব্যাখ্যা যৌক্তিক ও বৈজ্ঞানিক দিক থেকে গ্রহণযোগ্য নয়। এসব দিক বিবেচনায় নাসিম সাহেবের মায়ের মন্তব্যের চেয়ে নাসিম সাহেবের মন্তব্যটি অধিক গ্রহণযোগ্য ও যৌক্তিক।
HSC Logic 2nd Paper Chapter 6 : ব্যাখ্যা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 6 : ব্যাখ্যা · সৃজনশীল
নাসিম সাহেবের ব্যাখ্যাটিই যথার্থ- উক্তিটি মূল্যায়ন করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

