বিশিষ্ট ব্যক্তি বা বজুর ব্যাখ্যা দেওয়া যায় না কেন? ব্যাখ্যা কর।
উত্তর: কোনো বিশিষ্ট ব্যক্তি বা বস্তুর (যেমন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, রবীন্দ্রনাথ ঠাকুর, কিংবা হিমালয় পর্বত) বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রদান করা যায় না। এর মূল কারণ হলো, ব্যাখ্যার অন্যতম একটি প্রধান রূপ হলো 'অন্তর্ভুক্তি', যেখানে কোনো বিষয় বা কম ব্যাপক নিয়মকে একটি অধিকতর ব্যাপক বা সাধারণ নিয়মের অধীনে এনে ব্যাখ্যা করতে হয়। কিন্তু বিশিষ্ট ব্যক্তি বা বস্তু পৃথিবীতে অদ্বিতীয় এবং তাদের নিজস্ব কিছু অনন্য স্বকীয় বৈশিষ্ট্য থাকে। এদেরকে অন্য কোনো সাধারণ বা ব্যাপক শ্রেণি বা নিয়মের অন্তর্ভুক্ত করা যায় না। আর সাধারণ নিয়মের অন্তর্ভুক্ত করা যায় না বলেই এদের বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া সম্ভব হয় না।
HSC Logic 2nd Paper Chapter 6 : ব্যাখ্যা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 6 : ব্যাখ্যা · সৃজনশীল
বিশিষ্ট ব্যক্তি বা বজুর ব্যাখ্যা দেওয়া যায় না কেন? ব্যাখ্যা কর।
উত্তর

