দৃশ্যকল্প-১ এর বর্ণিত ব্যাখ্যাটির রূপ আলোচনা কর।
উত্তর: দৃশ্যকল্প-১ এ বৈজ্ঞানিক ব্যাখ্যার শৃঙ্খলযোজন রূপটি প্রতিফলিত হয়েছে। বৈজ্ঞানিক ব্যাখ্যার তিনটি রূপের মধ্যে দ্বিতীয়টি হলো শৃঙ্খলযোজন। এখানে একটি কার্য ও তার দূরবর্তী কারণের মধ্যবর্তী পর্যায় দেখানো হয়। অর্থাৎ বৈজ্ঞানিক ব্যাখ্যা যেরূপে কোনো কার্য ও তার দূরবর্তী কারণের মধ্যবর্তী পর্যায় আবিষ্কার করে দেখানো হয় তাকে শৃঙ্খলযোজন বলে। শৃঙ্খলযোজনে দেখানো হয় যে, কোনো কার্য তার দূরবর্তী কারণ থেকে সরাসরি উদ্ভব হয় না বরং দূরবর্তী কারণের মধ্যবর্তী পর্যায় থাকে। এই মধ্যবর্তী পর্যায় অতিক্রম করেই কার্যটি সংঘটিত হয়। দৃশ্যকল্প-১ এ একটি কার্য ও তার দূরবর্তী কারণের মধ্যবর্তী পর্যায় আবিষ্কার করে দেখানো হয়েছে। এখানে বিদ্যুৎ চমকানো ও বজ্রপাতের মাঝখানে বিদ্যুৎ তাপ উৎপন্ন করা, তাপের বায়ুর আকস্মিক প্রসার ঘটানো এবং বায়ুর প্রসারণের ফলে শব্দের সৃষ্টি হওয়া অর্থাৎ কার্য ও তার দূরবর্তী কারণের মধ্যবর্তী পর্যায় রয়েছে। তাই দৃশ্যকল্প-১ এর মাধ্যমে বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ শৃঙ্খলযোজন প্রতিফলিত হয়েছে।
HSC Logic 2nd Paper Chapter 6 : ব্যাখ্যা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 6 : ব্যাখ্যা · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এর বর্ণিত ব্যাখ্যাটির রূপ আলোচনা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

