দৃশ্যকল্প-২ এ ইঙ্গিতকৃত বিষয়টি কীভাবে বৈজ্ঞানিক ব্যাখ্যার সাথে সম্পর্কিত- বিশ্লেষণ কর।
উত্তর: দৃশ্যকল্প-২ এ উল্লিখিত বিষয়টি বৈজ্ঞানিক ব্যাখ্যার সাথে সম্পর্কিত। আমরা জানি, যে ব্যাখ্যা কোনো ঘটনার কার্যকারণ সম্পর্ক নির্ণয় করে, ঘটনাটির সাথে অন্য ঘটনার সাদৃশ্য বিচার করে এবং সংশ্লিষ্ট ঘটনার নিয়মকে অন্য কোনো সার্বিক নিয়মের অন্তর্ভুক্ত করে ব্যাখ্যা প্রদান করে তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে। বৈজ্ঞানিক ব্যাখ্যায় সমগ্র প্রকৃতিকে নিয়মের উপাসক, একতার নির্দেশক এবং সর্বত্র একই আচরণকারী হিসেবে বিবেচনা করা হয়। বৈজ্ঞানিক ব্যাখ্যা হয় সার্বজনীন। উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ চাঁদ উঠা ও জোয়ারের মধ্যে অথবা চাঁদ না উঠার ফলে নদীতে ভাটা দেখা দেওয়ার মধ্যে বৈজ্ঞানিক ব্যাখ্যার কার্যকারণ সম্পর্ক বিদ্যমান। যেখানে চাঁদ উঠা কারণ আর জোয়ার আসা কার্য অথবা চাঁদ না উঠা কারণ আর ভাটা দেখা দেওয়া কার্য। সুতরাং বলা যায়, দৃশ্যকল্প-২ এ উল্লিখিত বিষয়টি বৈজ্ঞানিক ব্যাখ্যার সাথে সামঞ্জস্যপূর্ণ।
HSC Logic 2nd Paper Chapter 6 : ব্যাখ্যা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 6 : ব্যাখ্যা · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ ইঙ্গিতকৃত বিষয়টি কীভাবে বৈজ্ঞানিক ব্যাখ্যার সাথে সম্প…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

