অন্তর্ভুক্তি বলতে কী বোঝায়?
উত্তর: যে বৈজ্ঞানিক ব্যাখ্যায় কম ব্যাপক নিয়মকে বেশি ব্যাপক নিয়মের অন্তর্ভুক্ত করে ব্যাখ্যা করা হয় তাকে অন্তর্ভুক্তি বলে। বৈজ্ঞানিক ব্যাখ্যার একটি রূপ হলো অন্তর্ভুক্তি। অন্তর্ভুক্তির মাধ্যমে কোনো বিশেষ ঘটনাকে একটি সার্বিক নিয়মের সাহায্যে ব্যাখ্যা দেওয়া হয়। জড়বস্তুর ভূ-পতনকে ব্যাখ্যার জন্য যখন এ নিয়মটিকে মাধ্যাকর্ষণ নিয়মের অন্তর্ভুক্ত করে ব্যাখ্যা দেওয়া হয়, তখনই ব্যাখ্যায় অন্তর্ভুক্তি ঘটে।
HSC Logic 2nd Paper Chapter 6 : ব্যাখ্যা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 6 : ব্যাখ্যা · সৃজনশীল
অন্তর্ভুক্তি বলতে কী বোঝায়?
উত্তর

