উদ্দীপকের আলোকে যৌক্তিক ব্যাখ্যা প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরো।
উত্তর: উদ্দীপকের আলোকে বলা যায় যৌক্তিক ব্যাখ্যার প্রয়োজনীয়তা ও গুরুত্ব অপরিসীম। কোনো অস্পষ্ট ও জটিল ঘটনা বা বিষয়কে সহজেই বোধগম্য করার জন্য। ব্যাখ্যার প্রয়োজন হয়। ব্যাখ্যা হচ্ছে এমন এক বিবৃতি যার মাধ্যমে বর্ণিত বিষয়ের জটিলতা দূর হয়ে যায়; আর আমাদের জিজ্ঞাসারও পরিতৃপ্তি ঘটে। যেমন- জোয়ার-ভাটার কারণ হিসেবে যখন মাধ্যাকর্ষণ শক্তি, চাঁদের আকর্ষণ প্রভৃতি বিষয়ের মাধ্যমে ব্যাখ্যা প্রদান করা হয় তখনই এ বিষয়ের রহস্য উন্মোচিত হয়। এ কারণেই ব্যাখ্যার প্রয়োজনীয়তা অপরিসীম। বিভিন্ন কারণে মানুষের মনে অনেক ভ্রান্ত ধারণা তৈরি হয়। এর পেছনে থাকে নির্বিচার বিশ্বাস, অশিক্ষা, অজ্ঞতা ও মানসিক সংকীর্ণতা। এসব কারণে মানুষ নিজের মতো করে বিভিন্ন ঘটনা ব্যাখ্যা করে থাকে। কিন্তু প্রকৃত ব্যাখ্যার মাধ্যমে মানুষ প্রকৃত ঘটনা বুঝতে পারে এবং ভ্রান্ত ধারণা পরিহার করতে পারে। তাই মানব মনের ভ্রান্ত ধারণা পরিহার করার জন্য ব্যাখ্যা গুরুত্বপূর্ণ। আলোচনা শেষে বলা যায়, ব্যাখ্যার মাধ্যমে যে কোনো বিষয়কে সহজ-সরলভাবে উপস্থাপন করা হয়। এরূপ উপস্থাপনের মাধ্যমে আমাদের জিজ্ঞাসার নিবৃত্তি ঘটে। তাই যৌক্তিক ব্যাখ্যার প্রয়োজনীয়তা ও গুরুত্ব অপরিসীম।
HSC Logic 2nd Paper Chapter 6 : ব্যাখ্যা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 6 : ব্যাখ্যা · সৃজনশীল
উদ্দীপকের আলোকে যৌক্তিক ব্যাখ্যা প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

